হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার রাত এগারোটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘ…

কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।

মঙ্গলবার রাত এগারোটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এই মিছিল বের করা হয়।

আটককৃত তিনজন হলেন চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে মোঃ আরাফাত হোসেন (২০), উপজেলার সাহারবিল ইউনিয়নের আব্দুল জব্বার সিকদারপাড়ার রুহুল কাদেরের ছেলে মোঃ বাবু হোসেন (২০), পুর্ববড় ভেওলা ইউনিয়নের ফরিদ আলমের ছেলে মোঃ বাবু মিয়া (১৯)।

থানা পুলিশ ও স্থাণীয় প্রত্যক্ষ্যদর্শী লোকজন জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে মঙ্গলবার রাতে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এরআগে ৩০-৩৫ জন নেতাকর্মী গোপনে ওই এলাকায় জড়ো হয়। পরে তাঁরা ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থনে নানা ধরনের শ্লোগান দিতে থাকে।

আরও পড়ুন

চকরিয়ায় যাত্রীবাহি সৌদিয়া বাসের চাপায় মোটরসাইকেল রাইডার, অজ্ঞাত গাড়ির ধাক্কায় পল্লি চিকিৎসক নিহত

খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা হঠাৎ লাপাত্তা হয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, রাতের আঁধারে গ্রামীন সড়কের ভেতর ঝটিকা মিছিল করার সময় ছাত্রলীগ যুবলীগের তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে।
তিনি বলেন, রাতের আঁধারে মিছিলে অংশ নেওয়া অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় রাতের আঁধারে মশাল জ্বেলে ঝটিকা মিছিল যুবলীগ ছাত্রলীগের তিন নেতাকর্মী আটক

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, চকরিয়া:: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের চকরিয়ায় রাতের আঁধারে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তিনজনকে আটক করেছে। মঙ্গলবার রাত এগারোটার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা এলাকায় এই মিছিল বের করা হয়। আটককৃত তিনজন হলেন চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা এলাকার মৃত দুধু মিয়ার ছেলে মোঃ আরাফাত হোসেন (২০), উপজেলার সাহারবিল ইউনিয়নের আব্দুল জব্বার সিকদারপাড়ার রুহুল কাদেরের ছেলে মোঃ বাবু হোসেন (২০), পুর্ববড় ভেওলা ইউনিয়নের ফরিদ আলমের ছেলে মোঃ বাবু মিয়া (১৯)। থানা পুলিশ ও স্থাণীয় প্রত্যক্ষ্যদর্শী লোকজন জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবীতে মঙ্গলবার রাতে চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। এরআগে ৩০-৩৫ জন নেতাকর্মী গোপনে ওই এলাকায় জড়ো হয়। পরে তাঁরা ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থনে নানা ধরনের শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা হঠাৎ লাপাত্তা হয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, রাতের আঁধারে গ্রামীন সড়কের ভেতর ঝটিকা মিছিল করার সময় ছাত্রলীগ যুবলীগের তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপদ্দ করা হয়েছে। তিনি বলেন, রাতের আঁধারে মিছিলে অংশ নেওয়া অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×