হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফের মির্জারজোড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. আয়াত উল্লাহ (২৬) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

আটক মো. আয়াত উল্লাহ মিয়ানমার মংডু শহরের ডেইলপাড়ার মৃত কাদির হোসেনের ছেলে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

তিনি জানান, মঙ্গলবার (৫নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৭০০ গজ পূর্ব দিকে মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এলাকায় অভিযান চালায়।এসময় একটি পোটলাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়।

পরে ধৃতের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম, টেকনাফ; কক্সবাজারের টেকনাফের মির্জারজোড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. আয়াত উল্লাহ (২৬) নামে এক মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আটক মো. আয়াত উল্লাহ মিয়ানমার মংডু শহরের ডেইলপাড়ার মৃত কাদির হোসেনের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি জানান, মঙ্গলবার (৫নভেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে আনুমানিক ৭০০ গজ পূর্ব দিকে মির্জারজোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এলাকায় অভিযান চালায়।এসময় একটি পোটলাসহ এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মিয়ানমারের নাগরিকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×