ঢাকা মেট্রোপলিটনের যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় দীর্ঘ ৪ বছর ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামি মো. জামাল হোছনকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার (০৩ জুলাই) রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া এলাকার শামীমা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জামাল হোছন টেকনাফ সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম গোদারবিল এলাকার সৈয়দ হোছন প্রকাশ সৈয়দ আহম্মদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেফতারকৃত মো. জামাল হোছনের বিরুদ্ধে ২০২০ সালে ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল।
অনুমোদনহীন রিসোর্ট বন্ধে পদক্ষেপ নেই কেন—জনবলসংকট, নাকি সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতা?
ওই মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক তার বিরুদ্ধে জিআর পরোয়ানা (ওয়ারেন্ট) জারি হওয়ার পর থেকেই সে গ্রেফতার এড়াতে দীর্ঘ চার বছর ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। অত্যন্ত চতুরতার সাথে সে ক্রমাগত স্থান পরিবর্তন করলেও তার ওপর র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল শামীমা ফিলিং স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামিকে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।




মন্তব্য করুন