হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

যাত্রাবাড়ীতে ড্রাইভারের চোখ নষ্টের মামলায় আনিসুল হক ও পলক গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকঢাকা,১৮ অক্টোবর-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক গাড়িচালকের বাঁ চোখ নষ্ট…


সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

ঢাকা,১৮ অক্টোবর-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক গাড়িচালকের বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ বিষয়ে আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ভারতে মর্মান্তিক ট্র্যাজেডি: নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের পিষে দিল ট্রাক, নিহত ১২

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এতে বাদীর শরীরের বিভিন্ন স্থানে, বাঁ চোখে ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

এস এম/ ১৮ অক্টোবর ২০২৬


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: যাত্রাবাড়ীতে ড্রাইভারের চোখ নষ্টের মামলায় আনিসুল হক ও পলক গ্রেপ্তার সম্পর্কিত তথ্য কী?

উত্তর: সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকঢাকা,১৮ অক্টোবর-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

যাত্রাবাড়ীতে ড্রাইভারের চোখ নষ্টের মামলায় আনিসুল হক ও পলক গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

যাত্রাবাড়ীতে ড্রাইভারের চোখ নষ্টের মামলায় আনিসুল হক ও পলক গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকঢাকা,১৮ অক্টোবর-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে মামুন (২৫) নামে এক গাড়িচালকের বাঁ চোখ নষ্ট হওয়ার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে।রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ বিষয়ে আবেদন মঞ্জুর করে আদেশ দেন।ঢাকা মহানগর হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আওলাদ হুসাইন তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিসহ কয়েকজন আইনজীবী তাদের গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সকাল ৯টা থেকে বাদীর বন্ধু হোসেন, খোকন, আরিফসহ অনেকে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। ওই দিন বিকেল ৩টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের ওপর অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।এতে বাদীর শরীরের বিভিন্ন স্থানে, বাঁ চোখে ও মাথায় গুলি লাগে। আহত অবস্থায় তাকে প্রথমে যাত্রাবাড়ীর কাজলা ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর তার বাঁ চোখের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় চক্ষু হাসপাতালে নেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার একপর্যায়ে তার বাঁ চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।এস এম/ ১৮ অক্টোবর ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×