হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডা. সাবরিনা ও তার স্বামীর জামিন স্থগিত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ সেপ্টেম্বর – ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

আরও পড়ুন

পল্লবীতে জোড়া ককটেল বিস্ফোরণ! ককটেল হামলায় গায়ে আগুন ধরে আহত কুরিয়ার কর্মী

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারোয়ার হোসেন বাপ্পী জামিন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২২ সালের ১৯ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরীসহ আটজনকে তিনটি পৃথক অভিযোগে ১১ বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।

রায়ে দণ্ডবিধির ৪২০ ধারায় প্রত্যেককে তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড, দণ্ডবিধির ৪৬৬ ধারায় প্রত্যেককে চার বছর কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪৭১ ধারায় প্রত্যেককে চার বছর কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

এ মামলায় দণ্ড নিয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জামিন আবেদন করেন তিনি। ওই জামিন আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের পর আজ শুনানি শেষে আদালত জামিন আদেশ স্থগিত করে দেন ।

সাবরিনা ও আরিফুল ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩

 

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ডা. সাবরিনা ও তার স্বামীর জামিন স্থগিত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডা. সাবরিনা ও তার স্বামীর জামিন স্থগিত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ সেপ্টেম্বর – ডা. সাবরিনা চৌধুরী ও তার স্বামী আরিফুল হক চৌধুরীকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. সারোয়ার হোসেন বাপ্পী জামিন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ২০২২ সালের ১৯ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল চৌধুরীসহ আটজনকে তিনটি পৃথক অভিযোগে ১১ বছর করে কারাদণ্ড দেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। রায়ে দণ্ডবিধির ৪২০ ধারায় প্রত্যেককে তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড, দণ্ডবিধির ৪৬৬ ধারায় প্রত্যেককে চার বছর কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে চার মাসের সশ্রম কারাদণ্ড এবং দণ্ডবিধির ৪৭১ ধারায় প্রত্যেককে চার বছর কারাদণ্ড ও চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চার মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। এ মামলায় দণ্ড নিয়ে উচ্চ আদালতে আপিল আবেদন করেন আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে জামিন আবেদন করেন তিনি। ওই জামিন আবেদন শুনানি নিয়ে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে আদেশ দেন। ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের পর আজ শুনানি শেষে আদালত জামিন আদেশ স্থগিত করে দেন । সাবরিনা ও আরিফুল ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন- আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা। সূত্র: আরটিভি নিউজআইএ/ ০৫ সেপ্টেম্বর ২০২৩  

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×