হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চলবে-রেল মন্ত্রী

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন

আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যাওয়ার আশাবাদ জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি বলেন, তা না হলে আগামী বছরের জুনের মধ্যে অবশ্যই যেতে পারব। এছাড়া সরকারের পরিকল্পনা আছে চীন থেকে বার্মা হয়ে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত পর্যটকরা ট্রেনে আসতে পারবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (২২ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, সরাসরি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপন করা হবে। কুমিল্লার লাকসামকে সংযুক্ত করার মাধ্যমে এভাবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৯১ কিলোমিটার কমে যাবে। এছাড়াও যমুনার ওপর ডেলিগেটেড রেলসেতু হচ্ছে। খুলনা থেকে মোংলা রেল যোগাযোগ জুন মাসের মধ্যে উদ্বোধন করতে পারব। আমরা পুরো রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি।

আরও পড়ুন

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

এ সময় তিনি আরও বলেন, উন্নয়ন-অগ্রগতির মাধ্যমে দেশের মানুষ এখন স্বস্তিতে আছেন। কিন্তু এর আগে বিএনপি সরকার যোগাযোগ ব্যবস্থাসহ রেল ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ প্রমুখ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চলবে-রেল মন্ত্রী

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চলবে-রেল মন্ত্রী

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৫:৫৯ অপরাহ্ন
Print Image
আগামী ডিসেম্বরের মধ্যেই ঢাকা থেকে ট্রেনে কক্সবাজার যাওয়ার আশাবাদ জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, তা না হলে আগামী বছরের জুনের মধ্যে অবশ্যই যেতে পারব। এছাড়া সরকারের পরিকল্পনা আছে চীন থেকে বার্মা হয়ে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত পর্যটকরা ট্রেনে আসতে পারবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। মঙ্গলবার (২২ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। নূরুল ইসলাম সুজন বলেন, সরাসরি নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের রেল যোগাযোগ স্থাপন করা হবে। কুমিল্লার লাকসামকে সংযুক্ত করার মাধ্যমে এভাবে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব ৯১ কিলোমিটার কমে যাবে। এছাড়াও যমুনার ওপর ডেলিগেটেড রেলসেতু হচ্ছে। খুলনা থেকে মোংলা রেল যোগাযোগ জুন মাসের মধ্যে উদ্বোধন করতে পারব। আমরা পুরো রেল ব্যবস্থাকে ব্রডগেজে রূপান্তর করছি। এ সময় তিনি আরও বলেন, উন্নয়ন-অগ্রগতির মাধ্যমে দেশের মানুষ এখন স্বস্তিতে আছেন। কিন্তু এর আগে বিএনপি সরকার যোগাযোগ ব্যবস্থাসহ রেল ব্যবস্থাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (চলতি দায়িত্ব) অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ্ প্রমুখ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×