হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তারেক রহমান জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন


পটুয়াখালী, ৯ ফেব্রুয়ারি – গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তিনি যদি এই আসন থেকে নির্বাচন না করতেন, তাহলে অনেক মানুষ দেশছাড়া, গ্রামছাড়া ও ঘরছাড়া হয়ে যেত। তার দাবি, একমাত্র ভিপি নুর এখান থেকে নির্বাচন করছেন বলেই এলাকার মানুষ কিছুটা নিরাপদ ছিলেন।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ ঠেকাতে পাকিস্তান ও কাতারের বড় উদ্যোগ: তেহরান ও ওয়াশিংটনের কাছে ‘মিডেল গ্রাউন্ড’ প্রস্তাব

আওয়ামী লীগের ভাই-বোনদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে যায়, তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই তাদের লোক হয়ে যাবে। সে পরিস্থিতিতে আওয়ামী লীগ এই এলাকায় একটি লোকও ধরে রাখতে পারবে না।

তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে তিনি এলাকাবাসীরই একজন সন্তান। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি সব জায়গায় যেতে পারেননি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতেও পারেননি। অনেকেই হয়তো আশা করেছিলেন তিনি নিজে এসে দেখা করবেন। এসব সীমাবদ্ধতার জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

নুর বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে না রাখতে এবং উন্নয়ন থেকে বঞ্চিত না করতে আহ্বান জানান। তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দেওয়ার কথাও বলেন তিনি।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তারেক রহমান জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তারেক রহমান জাতীয় সরকারে আপনাদের সন্তানকে মন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Print Image
[ad_1] পটুয়াখালী, ৯ ফেব্রুয়ারি – গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর বলেছেন, তিনি যদি এই আসন থেকে নির্বাচন না করতেন, তাহলে অনেক মানুষ দেশছাড়া, গ্রামছাড়া ও ঘরছাড়া হয়ে যেত। তার দাবি, একমাত্র ভিপি নুর এখান থেকে নির্বাচন করছেন বলেই এলাকার মানুষ কিছুটা নিরাপদ ছিলেন।সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাই স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের ভাই-বোনদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে যায়, তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই তাদের লোক হয়ে যাবে। সে পরিস্থিতিতে আওয়ামী লীগ এই এলাকায় একটি লোকও ধরে রাখতে পারবে না।তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে তিনি এলাকাবাসীরই একজন সন্তান। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে তিনি সব জায়গায় যেতে পারেননি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতেও পারেননি। অনেকেই হয়তো আশা করেছিলেন তিনি নিজে এসে দেখা করবেন। এসব সীমাবদ্ধতার জন্য তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।নুর বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনের ক্ষেত্রে তাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে না রাখতে এবং উন্নয়ন থেকে বঞ্চিত না করতে আহ্বান জানান। তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চাইলে আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক মার্কায় ভোট দেওয়ার কথাও বলেন তিনি।উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।এনএন/ ৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×