হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়ে যা বললেন এরদোগান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন


আঙ্কারা, ২৯ মে – গত ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসছেন। রোববার অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোগান।

ইস্তাম্বুলে একে পার্টির সদর দফতরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ায় ভোটারদের ধন্যবাদ দেন এরদোগান।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা আবার আমাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনের দায়িত্ব দিয়েছেন।’

তিনি বলেন, ১৪ মে এবং ২৮ মে দুটি নির্বাচনে দেশের ৮৫ মিলিয়ন নাগরিকই ‘বিজয়ী’।

জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বলেন, ‘আমরা আমাদের জনগণের অনুগ্রহে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি।’

তুর্কি জনসাধারণকে ‘গণতন্ত্র উৎসব’ নির্বাচনের সময় দেশটির অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান তিনি।

টানা তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া এরদোগান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থার যোগ্য হব, যেমনটি আমরা গত ২১ বছর ধরে করেছি।’

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়ে যা বললেন এরদোগান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

তুরস্কে টানা তৃতীয়বার প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়ে যা বললেন এরদোগান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ২৯ মে – গত ২০ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পুনরায় নির্বাচিত হয়ে দেশটির মসনদে বসছেন। রোববার অনুষ্ঠিত রান-অফ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরদোগান। ইস্তাম্বুলে একে পার্টির সদর দফতরের সামনে উল্লাসরত সমর্থকদের উদ্দেশ্যে আরও পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনভার তুলে দেওয়ায় ভোটারদের ধন্যবাদ দেন এরদোগান। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জাতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে তারা আবার আমাদের কাছে আগামী পাঁচ বছরের জন্য তুরস্কের শাসনের দায়িত্ব দিয়েছেন।’ তিনি বলেন, ১৪ মে এবং ২৮ মে দুটি নির্বাচনে দেশের ৮৫ মিলিয়ন নাগরিকই ‘বিজয়ী’। জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এরদোগান বলেন, ‘আমরা আমাদের জনগণের অনুগ্রহে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা সম্পন্ন করেছি।’ তুর্কি জনসাধারণকে ‘গণতন্ত্র উৎসব’ নির্বাচনের সময় দেশটির অভিজ্ঞতার জন্য ধন্যবাদ জানান তিনি। টানা তৃতীয়বারের মতো তুরস্কের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পাওয়া এরদোগান বলেন, ‘আল্লাহর ইচ্ছায় আমরা আপনাদের আস্থার যোগ্য হব, যেমনটি আমরা গত ২১ বছর ধরে করেছি।’ সূত্র: যুগান্তরএম ইউ/২৯ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×