হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন




ঢাকা, ৮ এপ্রিল – পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন খলিলুর রহমান।

বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক আলোচনার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠকেও মিলিত হন।

আরও পড়ুন

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আনা হবে

কূটনৈতিক সূত্রমতে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বুধবার দুপুরে হায়দরাবাদ হাউসে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রাতঃরাশ সভায় অংশ নেন খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে।

উল্লেখযোগ্য যে, বর্তমান দায়িত্ব গ্রহণের আগে অন্তর্বর্তী সরকারের আমলে খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই সফর।

পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বৃহস্পতিবার সকালে মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন। আগামী ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এনএন/ ৮ এপ্রিল ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের আনুষ্ঠানিক বৈঠক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ৮ এপ্রিল – পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিল্লি সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছেন খলিলুর রহমান।বুধবার দুপুরে দিল্লির হায়দরাবাদ হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক আলোচনার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী একান্ত বৈঠকেও মিলিত হন।কূটনৈতিক সূত্রমতে, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও এই সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন। বুধবার দুপুরে হায়দরাবাদ হাউসে নিজ নিজ দেশের প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক বৈঠকে বসেন দুই পররাষ্ট্রমন্ত্রী।এর আগে সকালে ভারতের কয়েকজন সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে প্রাতঃরাশ সভায় অংশ নেন খলিলুর রহমান। বিকেলে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে তার বৈঠকের সূচি রয়েছে।উল্লেখযোগ্য যে, বর্তমান দায়িত্ব গ্রহণের আগে অন্তর্বর্তী সরকারের আমলে খলিলুর রহমান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরিশাসে অনুষ্ঠিতব্য ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যেই মূলত এই সফর।পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বৃহস্পতিবার সকালে মরিশাসের উদ্দেশে দিল্লি ত্যাগ করবেন। আগামী ১১ ও ১২ এপ্রিল মরিশাসের রাজধানী পোর্ট লুইসে এই গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।এনএন/ ৮ এপ্রিল ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×