ঢাকা, ০৮ নভেম্বর – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শনিবার (৮ নভেম্বর) দুই দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় আসছেন।
সোমবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সংশোধিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ
এর আগে জানানো হয়েছিল, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সফরে প্রায় দেড় বছর পর নিজ জেলা পাবনায় আসবেন। তবে সংশোধিত সূচি অনুযায়ী তার সফরের সময়সীমা কমিয়ে দুই দিন করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন শনিবার সকালে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হবেন। পৌঁছে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি। এরপর কেন্দ্রীয় কবরস্থান আরিফপুরে গিয়ে তার মা-বাবার কবর জিয়ারত করবেন।
সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি কালাচাঁদপাড়ার জুবলীট্যাঙ্কস্থ নিজ বাসভবনে যাবেন। দুপুরের পর আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটাবেন ও সাক্ষাৎ করবেন। এ ছাড়া সন্ধ্যা ও রাতে সার্কিট হাউসে নিকটাত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। রাতে পাবনা সার্কিট হাউসেই অবস্থান করবেন তিনি।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ০৮ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন