হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সাময়িক বিশ্রাম শিবির নির্মাণের উদ্যোগ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে একটি সাময়িক বিশ্রামাগার (ট্রানজিট ক্যাম্প) ও একটি প্রত্যাবাসন শিবির (রিপ্যাট্রিয়েশন ক্যাম্প) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ব প্রস্তুতি হিসেবে সাময়িক বিশ্রাম ও প্রত্যাবাসন শিবির করা হচ্ছে বলে শরণার্থী প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা মো. মিজানুর রহমার বিষয়টি জানিয়েছেন।

তিনি আরো বলেন, মিয়ানমারের মংডু জেলার উত্তর-পশ্চিমের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তসংলগ্ন এলাকা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হবে।

প্রত্যাবাসন ও সাময়িক বিশ্রামের জন্য জায়গা চেয়ে নাইক্ষ্যংছড়ির ইউএনওকে চিটি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

বিশ্রামাগার তৈরির জন্য কাজের টেন্ডারও হয়েছে।

খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছে বাংলাদেশ।

মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রাত্যাবাসন সম্পর্কে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সাময়িক বিশ্রাম ও প্রত্যাবাসন শিবিরের জন্য শরণার্থী প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) থেকে সাড়ে ৩ একর জায়গা চাওয়া হয়েছে।

তাদের ফেরত পাঠানোর জন্য ও সাময়িক অবস্থান করার জন্য ।

ঘুমধুমের তুমব্রুতে ৩ একর ৫০ শতক জমির উপর সাময়িক বিশ্রামগার শিবির নির্মাণ করা হবে। তিনি আরো বলেন জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক জায়গাটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মৈত্রি সেতু রয়েছে। সেখানে খালের উত্তর পাশে বাংলাদেশ অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পূর্ব দক্ষিণ পাশে মিয়ারমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চৌকি রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সাময়িক বিশ্রাম শিবির নির্মাণের উদ্যোগ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসন ও সাময়িক বিশ্রাম শিবির নির্মাণের উদ্যোগ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন
Print Image
আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তের ঘুমধুমে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে একটি সাময়িক বিশ্রামাগার (ট্রানজিট ক্যাম্প) ও একটি প্রত্যাবাসন শিবির (রিপ্যাট্রিয়েশন ক্যাম্প) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্ব প্রস্তুতি হিসেবে সাময়িক বিশ্রাম ও প্রত্যাবাসন শিবির করা হচ্ছে বলে শরণার্থী প্রত্যাবাসন কমিশনের কর্মকর্তা মো. মিজানুর রহমার বিষয়টি জানিয়েছেন। তিনি আরো বলেন, মিয়ানমারের মংডু জেলার উত্তর-পশ্চিমের নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তসংলগ্ন এলাকা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ঘুমধুমের তুমব্রু সীমান্ত দিয়ে ফেরত পাঠানো হবে। প্রত্যাবাসন ও সাময়িক বিশ্রামের জন্য জায়গা চেয়ে নাইক্ষ্যংছড়ির ইউএনওকে চিটি দেওয়া হয়েছে। বিশ্রামাগার তৈরির জন্য কাজের টেন্ডারও হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের প্রাত্যাবাসন সম্পর্কে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে সাময়িক বিশ্রাম ও প্রত্যাবাসন শিবিরের জন্য শরণার্থী প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) থেকে সাড়ে ৩ একর জায়গা চাওয়া হয়েছে। তাদের ফেরত পাঠানোর জন্য ও সাময়িক অবস্থান করার জন্য । ঘুমধুমের তুমব্রুতে ৩ একর ৫০ শতক জমির উপর সাময়িক বিশ্রামগার শিবির নির্মাণ করা হবে। তিনি আরো বলেন জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক জায়গাটি তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। উল্লেখ্য বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মৈত্রি সেতু রয়েছে। সেখানে খালের উত্তর পাশে বাংলাদেশ অংশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পূর্ব দক্ষিণ পাশে মিয়ারমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) চৌকি রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×