হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে সমন্বিত উদ্যোগ দরকার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন


কুমিল্লা, ০৯ জানুয়ারি – নাগরিকদের জন্য সরকারি সেবা সহজ, সমন্বিত ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন দপ্তরের সেবাকে একীভূতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ একটি সংস্কারমূলক ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে এক ছাদের নিচে সমন্বিত সরকারি সেবা নিশ্চিত করা হবে। আলাদা আলাদা দপ্তরে ঘুরে বেড়ানোর পরিবর্তে নাগরিকরা একটি কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সেবা পাবেন, যা সেবার মান ও দক্ষতা বাড়াবে।

তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে স্থাপিত নাগরিক সেবা কেন্দ্রগুলো হবে সরকারের সেবাদানের বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান প্রতিফলন। সেবাগ্রহীতার আস্থা, সন্তুষ্টি ও অভিজ্ঞতাই এই উদ্যোগের সফলতার প্রধান মানদণ্ড।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এ উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নাগরিক সেবা কেন্দ্র পরিচালনার মাধ্যমে তারা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং সেবার মান নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও উপাত্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন এবং এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো. সালমান ফার্সি।

এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে সমন্বিত উদ্যোগ দরকার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাগরিক সেবা এক ছাতার নিচে আনতে সমন্বিত উদ্যোগ দরকার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কুমিল্লা, ০৯ জানুয়ারি – নাগরিকদের জন্য সরকারি সেবা সহজ, সমন্বিত ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন দপ্তরের সেবাকে একীভূতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজ মিলনায়তনে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ একটি সংস্কারমূলক ও সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে নাগরিকদের দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে এক ছাদের নিচে সমন্বিত সরকারি সেবা নিশ্চিত করা হবে। আলাদা আলাদা দপ্তরে ঘুরে বেড়ানোর পরিবর্তে নাগরিকরা একটি কাঠামোর মধ্যেই প্রয়োজনীয় সেবা পাবেন, যা সেবার মান ও দক্ষতা বাড়াবে।তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে স্থাপিত নাগরিক সেবা কেন্দ্রগুলো হবে সরকারের সেবাদানের বিশ্বাসযোগ্য ও দৃশ্যমান প্রতিফলন। সেবাগ্রহীতার আস্থা, সন্তুষ্টি ও অভিজ্ঞতাই এই উদ্যোগের সফলতার প্রধান মানদণ্ড।প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, এ উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নাগরিক সেবা কেন্দ্র পরিচালনার মাধ্যমে তারা সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করবেন এবং সেবার মান নিশ্চিত করবেন। একই সঙ্গে তিনি নাগরিকদের ব্যক্তিগত তথ্য ও উপাত্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন এবং এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার মো. সালমান ফার্সি।এনএন/ ০৯ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×