হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন


কারাকাস, ০২ ডিসেম্বর – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে সরাসরি ফোনে কথা হয় ট্রাম্পের। তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।

গত রোববার ট্রাম্প নিশ্চিত করেন মাদুরোর সঙ্গে তার আলাপ হয়েছে। ওইদিন তিনি বলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ, সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।”

আরও পড়ুন

মিলার সেই বুকফাটা আর্তনাদ, আগুনে নিঃস্ব এক পরিবারের বেদনার প্রতিচ্ছবি

ধারণা করা হয় গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়। তবে আলোচনার ব্যাপারে কোনো দেশই বিস্তারিত কিছু জানায়নি।

তবে কয়েকটি সূত্র সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ডকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে ‘সরাসরি বার্তা’ দিয়েছেন। তিনি মাদুরোকে বলেছেন, “আপনি নিজেকে এবং কাছের মানুষদের বাঁচাতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এ মুহূর্তে পদত্যাগ করেন।”

কিন্তু মাদুরো পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন।

গত সোমবার হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন ভেনেজুয়েলানরা কোনো ‘ক্রীতদাসে শান্তি’ চায় না।

ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাকে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাবেন না বলে মনে করেন অনেক পর্যবেক্ষক।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০২ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কারাকাস, ০২ ডিসেম্বর – ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে মাদুরোর সঙ্গে সরাসরি ফোনে কথা হয় ট্রাম্পের। তবে মাদুরো ক্ষমতা ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন।গত রোববার ট্রাম্প নিশ্চিত করেন মাদুরোর সঙ্গে তার আলাপ হয়েছে। ওইদিন তিনি বলেন, “ফোনালাপ ভালো হয়েছে নাকি খারাপ, সেটি আমি বলব না। এটি ছিল শুধুই একটি ফোনকল।”ধারণা করা হয় গত ২১ নভেম্বর ট্রাম্প ও মাদুরোর মধ্যে কথা হয়। তবে আলোচনার ব্যাপারে কোনো দেশই বিস্তারিত কিছু জানায়নি।তবে কয়েকটি সূত্র সংবাদমাধ্যম মিয়ামি হেরাল্ডকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট মাদুরোকে ‘সরাসরি বার্তা’ দিয়েছেন। তিনি মাদুরোকে বলেছেন, “আপনি নিজেকে এবং কাছের মানুষদের বাঁচাতে পারেন। কিন্তু আপনাকে অবশ্যই দেশ ছাড়তে হবে। আপনি আপনার স্ত্রী ও সন্তানদের বাঁচাতে পারবেন যদি এ মুহূর্তে পদত্যাগ করেন।”কিন্তু মাদুরো পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন। তবে তিনি রাজনৈতিক ক্ষমতা ছেড়ে সশস্ত্র বাহিনীর ক্ষমতা নিজের কাছে রেখে দেওয়ার কথা বলেন।গত সোমবার হাজার হাজার সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মাদুরো বলেন ভেনেজুয়েলানরা কোনো ‘ক্রীতদাসে শান্তি’ চায় না।ট্রাম্প মাদুরোকে সরাসরি ক্ষমতা ছাড়তে বললেও তাকে ক্ষমতাচ্যুত করতে বড় ধরনের সামরিক অভিযান চালাবেন না বলে মনে করেন অনেক পর্যবেক্ষক।সূত্র: ঢাকা পোস্টএনএন/ ০২ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×