হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনী এলাকায় চাঁদাবাজি রুখতে কঠোর আমিনুল, চালু করলেন হটলাইন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন


ঢাকা, ২ মার্চ – নিজ নির্বাচনী এলাকা পল্লবী ও রূপনগরে চাঁদাবাজি এবং সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।

অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ভুক্তভোগী নাগরিকরা চাঁদাবাজি বা যেকোনো অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২ ১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন

মাল্টা-খেজুরের সরবরাহ বাড়াতে দ্রুত এলসি খোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই তার প্রধান লক্ষ্য। জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই হটলাইনের মাধ্যমে জনগণের সমস্যাগুলো তিনি সরাসরি তদারকি করবেন। এদিকে প্রতিমন্ত্রীর এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে।

এস এম/ ২ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নির্বাচনী এলাকায় চাঁদাবাজি রুখতে কঠোর আমিনুল, চালু করলেন হটলাইন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনী এলাকায় চাঁদাবাজি রুখতে কঠোর আমিনুল, চালু করলেন হটলাইন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২ মার্চ – নিজ নির্বাচনী এলাকা পল্লবী ও রূপনগরে চাঁদাবাজি এবং সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রতিমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন, পল্লবী ও রূপনগর এলাকায় কেউ চাঁদাবাজি বা কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।অপরাধীর রাজনৈতিক বা সামাজিক পরিচয় যা-ই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং সরাসরি অভিযোগ গ্রহণের সুবিধার্থে একটি বিশেষ হটলাইন নম্বর চালু করা হয়েছে। এখন থেকে ভুক্তভোগী নাগরিকরা চাঁদাবাজি বা যেকোনো অনিয়মের শিকার হলে সরাসরি ০১৫৫২ ১৬১৬১৬ নম্বরে কল করে অভিযোগ জানাতে পারবেন।এ প্রসঙ্গে আমিনুল হক বলেন, নির্বাচনী এলাকাকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখাই তার প্রধান লক্ষ্য। জানমালের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ মেনে নেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। এই হটলাইনের মাধ্যমে জনগণের সমস্যাগুলো তিনি সরাসরি তদারকি করবেন। এদিকে প্রতিমন্ত্রীর এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, সরাসরি অভিযোগ জানানোর সুযোগ থাকায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে।এস এম/ ২ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×