হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোয়ান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:০৭ অপরাহ্ন


আঙ্কারা, ৩০ মে – গত ২৮ মে দ্বিতীয় দফার ভোটে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই টেলিফোন আলাপে বাইডেনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন এরদোয়ান।

বাইডেনকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, টেলিফোন আলাপে এরদোয়ান পুনরায় এফ-১৬ প্রসঙ্গ তুলেছেন। আর এই সুযোগে বাইডেন এরদোয়ানকে বলেছেন, সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিক তুরস্ক।

আরও পড়ুন

ভারতের জামনগর তেল শোধনাগার পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

টেলিফোন আলাপের পর এরদোয়ান সুইডেনকে ন্যাটোতে অনুমোদন দিবে কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি তার সাথে এই প্রসঙ্গটি উত্থাপন করেছি। আমরা আগামী সপ্তাহে এ নিয়ে আরও কথা বলতে যাচ্ছি।
উল্লেখ্য, সুইডেন তুরস্কের সন্ত্রাসীদের আশ্রয় দেয় অভিযোগ তুলে ন্যাটোতে তাদের সদস্যপদ আটকে দিয়েছে তুরস্ক।

অন্যদিকে তুরস্ক ২০ বিলিয়ন ডলার দিয়ে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যন্ত্রাংশ কিনতে চায় যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশটির পার্লামেন্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় তুরস্কের কাছে আর এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হয়নি। এ নিয়ে দুদেশের মধ্যে বহুদিন ধরে দেন-দরবার চলছে।

সূত্র: বিডিপ্রতিদিন
আইএ/ ৩০ মে ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোয়ান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচনে জিতেই বাইডেনের কাছে এফ-১৬ চাইলেন এরদোয়ান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ৩০ মে – গত ২৮ মে দ্বিতীয় দফার ভোটে তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে অভিনন্দন জানাতে টেলিফোন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওই টেলিফোন আলাপে বাইডেনের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চেয়েছেন এরদোয়ান। বাইডেনকে উদ্ধৃত করে রয়টার্সের খবরে বলা হয়েছে, টেলিফোন আলাপে এরদোয়ান পুনরায় এফ-১৬ প্রসঙ্গ তুলেছেন। আর এই সুযোগে বাইডেন এরদোয়ানকে বলেছেন, সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিক তুরস্ক। টেলিফোন আলাপের পর এরদোয়ান সুইডেনকে ন্যাটোতে অনুমোদন দিবে কিনা এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের বাইডেন বলেন, আমি তার সাথে এই প্রসঙ্গটি উত্থাপন করেছি। আমরা আগামী সপ্তাহে এ নিয়ে আরও কথা বলতে যাচ্ছি।উল্লেখ্য, সুইডেন তুরস্কের সন্ত্রাসীদের আশ্রয় দেয় অভিযোগ তুলে ন্যাটোতে তাদের সদস্যপদ আটকে দিয়েছে তুরস্ক। অন্যদিকে তুরস্ক ২০ বিলিয়ন ডলার দিয়ে ৮০টি এফ-১৬ যুদ্ধবিমান এবং অত্যাধুনিক যন্ত্রাংশ কিনতে চায় যুক্তরাষ্ট্র থেকে। কিন্তু দেশটির পার্লামেন্ট এ ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করায় তুরস্কের কাছে আর এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করা হয়নি। এ নিয়ে দুদেশের মধ্যে বহুদিন ধরে দেন-দরবার চলছে। সূত্র: বিডিপ্রতিদিনআইএ/ ৩০ মে ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×