হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২২ অপরাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান আর প্রার্থী হচ্ছেন না।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

ফেসবুকে দেওয়া পোস্টে রাশেদ প্রধান লেখেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলে জানান।

তিনি আরও লেখেন, পরিস্থিতি যেমনই হোক, সবাই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতা ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করেন, যেন কেউ একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ বা শব্দ ব্যবহার না করেন।

পোস্টে তিনি বলেন, যারা তাকে ভালোবাসেন, তারা যেন মন খারাপ না করেন, কারণ ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে পারস্পরিক সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা তাকে অপছন্দ করেন, তারা চাইলে তাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন বলেও লেখেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের স্বার্থে এই ঐক্যের প্রচেষ্টা কবুল করার দোয়া করেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাগপা মুখপাত্র রাশেদ প্রধান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান আর প্রার্থী হচ্ছেন না।বৃহস্পতিবার ১৫ জানুয়ারি দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।ফেসবুকে দেওয়া পোস্টে রাশেদ প্রধান লেখেন, বৃহত্তর ঐক্যের স্বার্থে তিনি এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন এবং ঐক্যের প্রার্থীদের হয়ে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলে জানান।তিনি আরও লেখেন, পরিস্থিতি যেমনই হোক, সবাই রাজপথের সাথী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের নেতা ও সমর্থকদের বিনয়ের সঙ্গে অনুরোধ করেন, যেন কেউ একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ বা শব্দ ব্যবহার না করেন।পোস্টে তিনি বলেন, যারা তাকে ভালোবাসেন, তারা যেন মন খারাপ না করেন, কারণ ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে পারস্পরিক সমঝোতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর যারা তাকে অপছন্দ করেন, তারা চাইলে তাদের চিরাচরিত ‘সুমধুর’ ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন বলেও লেখেন তিনি। শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের স্বার্থে এই ঐক্যের প্রচেষ্টা কবুল করার দোয়া করেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×