হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন


ঢাকা, ০৬ জানুয়ারি – নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে এবং বাকি সদস্যদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলমান রয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, ভোট চলাকালীন সহিংসতা দ্রুত শনাক্ত ও মোকাবিলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো স্থানে ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছাবে, ফলে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। এ ছাড়া উপজেলা, জেলা, বিভাগ এবং ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন করা হবে।

ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে দেশে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ সম্পন্ন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৬ জানুয়ারি – নির্বাচনকে ঘিরে পুলিশ, আনসার ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে এবং বাকি সদস্যদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে।শফিকুল আলম বলেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলমান রয়েছে, যা আগামী ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।তিনি আরও জানান, ভোট চলাকালীন সহিংসতা দ্রুত শনাক্ত ও মোকাবিলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ অ্যাপ তৈরি করছে। এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো স্থানে ঘটনার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছাবে, ফলে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা সম্ভব হবে। এ ছাড়া উপজেলা, জেলা, বিভাগ এবং ঢাকায় কেন্দ্রীয় পর্যায়ে মনিটরিং কন্ট্রোল রুম স্থাপন করা হবে।ব্রিফিংয়ে প্রেস সচিব আরও বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন, যার মধ্যে দেশে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×