হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নেইমারকে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৫ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


ব্রাসিলিয়া, ০৫ জুলাই – পরিবেশ সুরক্ষা আইন ভাঙ্গার দায়ে নেইমারকে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। রিও ডি জেনিরোতে অবৈধভাবে কৃত্রিম লেক নির্মাণ করায় নেইমারকে এই জরিমানা গুণতে হচ্ছে।

ব্রাজিলের মানগারাতিবার কাউন্সিল সেক্রেটারিয়াটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাঁধা সৃষ্টি করেছে।

আরও পড়ুন

৩১ অক্টোবর থেকে ফেসবুকে ‘রিচ’-এর বদলে ‘ভিউয়ারস’ মেট্রিক চালুর নোটিশ

মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেন নেইমার।
সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।KSRM
কর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন।

ইতোমধ্যেই স্থানটিতে প্রায় ডজনখানেক অবৈধ স্থাপনা সনাক্ত করে তালিকাভূক্ত করেছে কর্তৃপক্ষ। কোন ধরনের অনুমতি ছাড়াই এগুলো নির্মাণ করা হয়েছে।

জরিমানার বিরুদ্ধে নেইমার ২০ দিনের আপিলের সুযোগ পাবেন।

গত ২২ জুন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ নেইমারের বিলাসবহুল সম্পত্তিতে পরিবেশ আইন ভঙ্গের বিষয়টি জানতে পারে। সেখানে গিয়ে তারা দেখতে পান কৃত্রিম লেক ও সৈকত নির্মাণের কাজ চলছে।

সূত্র: একুশে টেলিভিশন
আইএ/ ০৫ জুলাই ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

নেইমারকে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নেইমারকে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৫ জুলাই ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ব্রাসিলিয়া, ০৫ জুলাই – পরিবেশ সুরক্ষা আইন ভাঙ্গার দায়ে নেইমারকে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। রিও ডি জেনিরোতে অবৈধভাবে কৃত্রিম লেক নির্মাণ করায় নেইমারকে এই জরিমানা গুণতে হচ্ছে। ব্রাজিলের মানগারাতিবার কাউন্সিল সেক্রেটারিয়াটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পরিবেশ মন্ত্রণালয় ও নগর কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বাড়ির পাশে কৃত্রিম লেক ও সৈকত নির্মাণ করেছেন নেইমার, যা স্বচ্ছ পানির উৎসে বাঁধা সৃষ্টি করেছে। মানগারাতিবা ব্রাজিলের দ্বিতীয় বৃহত্তম নগরী রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উপকূলবর্তী শহর। পর্যটনের জন্য শহরটির বেশ সুনাম আছে। সেখানেই ২০১৬ সালে ১০ হাজার বর্গমিটারের বিশাল বাড়ি কিনেন নেইমার।সেখানে হেলিপ্যাড, স্পা ও জিমনেশিয়ামও ছিল। সোমবার স্থানীয় প্রশাসন সেখানে গিয়ে কৃত্রিম লেক ও সৈকত দেখতে পান, যা নিয়ম না মেনেই করা হয়েছে।KSRMকর্তৃপক্ষ এরই মধ্যে কৃত্রিম লেক ও সৈকতের অংশটি ঘেরাও করে সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিয়মনীতির তোয়াক্কা না করে নেইমার সেখানে পার্টির আয়োজন করেছেন এবং লেকে গোসল করতে নেমেছেন। ইতোমধ্যেই স্থানটিতে প্রায় ডজনখানেক অবৈধ স্থাপনা সনাক্ত করে তালিকাভূক্ত করেছে কর্তৃপক্ষ। কোন ধরনের অনুমতি ছাড়াই এগুলো নির্মাণ করা হয়েছে। জরিমানার বিরুদ্ধে নেইমার ২০ দিনের আপিলের সুযোগ পাবেন। গত ২২ জুন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ নেইমারের বিলাসবহুল সম্পত্তিতে পরিবেশ আইন ভঙ্গের বিষয়টি জানতে পারে। সেখানে গিয়ে তারা দেখতে পান কৃত্রিম লেক ও সৈকত নির্মাণের কাজ চলছে। সূত্র: একুশে টেলিভিশনআইএ/ ০৫ জুলাই ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×