শিরোনাম ::
৮ বিভাগে ৮ উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং শুরু, কমিটি গঠন বরিশালে রমজানে ফলের বাজারে আগুন, ক্রেতাদের ক্ষোভ আফগানিস্তানে হাড় না ভাঙলে স্ত্রী-সন্তানকে মারধরের ‘বৈধতা’ দিয়ে তালেবানের নতুন আইন শিক্ষা নিয়ে রাজনীতি নয়, রাষ্ট্র গড়ার হাতিয়ার হবে শিক্ষা: ববি হাজ্জাজ রমজানে বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজারে ৪ ব্যবসায়ীকে জরিমানা ‘বেবি গুড্ডু’র বাবা ও প্রবীণ নির্মাতা এম এম বেগের পচাগলা মরদেহ উদ্ধার তিন দিনের সফরে কক্সবাজার আসছেন সিইসি প্রিয়জনদের সঙ্গে ইফতারে অংশ নিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ পঞ্চগড়ে টিসিবির তেলের চালানে মিলল পানি, ফেরত গেল পণ্য
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
আমাদের নতুন ডোমেইনে আপনাকে স্বাগতম, কক্সবাজার পোস্ট ডটকমের জনপ্রিয়তাকে পুজিঁ করে অনেক নতুন ফেইসবুক পেইজ খোলা হয়েছে,তাদের কার্যকলাপের জন্য আমরা দায়ী নয়  

পঞ্চগড়ে টিসিবির তেলের চালানে মিলল পানি, ফেরত গেল পণ্য

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬


পঞ্চগড়, ১৯ ফেব্রুয়ারি – পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বরাদ্দ করা টিসিবির ভোজ্যতেলের চালানে তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম চত্বরে পণ্য খালাসের সময় বিষয়টি নজরে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন পুরো তেলের চালানটি গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে।

জানা গেছে, দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে একটি ট্রাকে করে ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল বোদায় আনা হচ্ছিল। চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটার ধারণক্ষমতার ৯ বোতল করে ভোজ্যতেল থাকার কথা ছিল। ট্রাক থেকে নামানোর সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। এরপর কার্টনটি খুললে দেখা যায়, ভেতরে তেলের বদলে পানিভর্তি বোতল রয়েছে। বোদা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে কার্টন খোলার পর ৯টি বোতলেই পানি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে খালাস কার্যক্রম বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। তদন্তের পর পুরো চালানটি ফেরত পাঠানো হয়েছে।

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম নিশ্চিত করেছেন যে, যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ চালানটি গ্রহণ করা হয়নি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে, দিনাজপুরের কাহারোল টিসিবি গুদাম কর্মকর্তা মো. শাহজামাল জানান, গুদাম থেকে সঠিক পণ্যই পাঠানো হয়েছিল। পথের মধ্যে ট্রাকচালক ময়নুল ইসলাম এই জালিয়াতি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। বোদা উপজেলার জন্য দ্রুত নতুন করে ভোজ্যতেল বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর: