হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পঞ্চগড়ে টিসিবির তেলের চালানে মিলল পানি, ফেরত গেল পণ্য

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ন


পঞ্চগড়, ১৯ ফেব্রুয়ারি – পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বরাদ্দ করা টিসিবির ভোজ্যতেলের চালানে তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম চত্বরে পণ্য খালাসের সময় বিষয়টি নজরে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন পুরো তেলের চালানটি গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে।

জানা গেছে, দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে একটি ট্রাকে করে ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল বোদায় আনা হচ্ছিল। চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটার ধারণক্ষমতার ৯ বোতল করে ভোজ্যতেল থাকার কথা ছিল। ট্রাক থেকে নামানোর সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। এরপর কার্টনটি খুললে দেখা যায়, ভেতরে তেলের বদলে পানিভর্তি বোতল রয়েছে। বোদা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে কার্টন খোলার পর ৯টি বোতলেই পানি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে খালাস কার্যক্রম বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। তদন্তের পর পুরো চালানটি ফেরত পাঠানো হয়েছে।

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে ৪ দেশের জাহাজে ইরানের বিশেষ ছাড়

বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম নিশ্চিত করেছেন যে, যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ চালানটি গ্রহণ করা হয়নি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে, দিনাজপুরের কাহারোল টিসিবি গুদাম কর্মকর্তা মো. শাহজামাল জানান, গুদাম থেকে সঠিক পণ্যই পাঠানো হয়েছিল। পথের মধ্যে ট্রাকচালক ময়নুল ইসলাম এই জালিয়াতি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। বোদা উপজেলার জন্য দ্রুত নতুন করে ভোজ্যতেল বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।

এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পঞ্চগড়ে টিসিবির তেলের চালানে মিলল পানি, ফেরত গেল পণ্য

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পঞ্চগড়ে টিসিবির তেলের চালানে মিলল পানি, ফেরত গেল পণ্য

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Print Image
[ad_1] পঞ্চগড়, ১৯ ফেব্রুয়ারি – পঞ্চগড়ের বোদা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বরাদ্দ করা টিসিবির ভোজ্যতেলের চালানে তেলের পরিবর্তে পানিভর্তি বোতল পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বোদা উপজেলা খাদ্যগুদাম চত্বরে পণ্য খালাসের সময় বিষয়টি নজরে আসে। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় প্রশাসন পুরো তেলের চালানটি গ্রহণ না করে ফেরত পাঠিয়েছে।জানা গেছে, দিনাজপুরের কাহারোল টিসিবি ডিপো থেকে একটি ট্রাকে করে ডাল, চিনি, ছোলা ও ভোজ্যতেল বোদায় আনা হচ্ছিল। চালানে ৪৪৫টি কার্টনে প্রতিটিতে ২ লিটার ধারণক্ষমতার ৯ বোতল করে ভোজ্যতেল থাকার কথা ছিল। ট্রাক থেকে নামানোর সময় একটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হলে শ্রমিকদের সন্দেহ হয়। এরপর কার্টনটি খুললে দেখা যায়, ভেতরে তেলের বদলে পানিভর্তি বোতল রয়েছে। বোদা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল করিম সিদ্দিকী জানান, সন্দেহের ভিত্তিতে কার্টন খোলার পর ৯টি বোতলেই পানি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে খালাস কার্যক্রম বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। তদন্তের পর পুরো চালানটি ফেরত পাঠানো হয়েছে।বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম নিশ্চিত করেছেন যে, যাচাই-বাছাই শেষে ত্রুটিপূর্ণ চালানটি গ্রহণ করা হয়নি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অন্যদিকে, দিনাজপুরের কাহারোল টিসিবি গুদাম কর্মকর্তা মো. শাহজামাল জানান, গুদাম থেকে সঠিক পণ্যই পাঠানো হয়েছিল। পথের মধ্যে ট্রাকচালক ময়নুল ইসলাম এই জালিয়াতি করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ট্রাকচালককে ৪ হাজার টাকা জরিমানা করেছেন। বোদা উপজেলার জন্য দ্রুত নতুন করে ভোজ্যতেল বরাদ্দ দেওয়া হবে বলেও জানান তিনি।এসএএস/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×