হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে বাসের ধাক্কা, আহত ১০

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন


মুন্সীগঞ্জ, ০১ নভেম্বর – মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী পাঁচটি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে পালানোন সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন

বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও ৮-৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।

দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত হালিমা বেগম (৬১) নামে নারী পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

হাসারা হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সোহাগ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রাজধানীর ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ে হয়ে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে চাপা দেয়। এরপর বাসের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় সামান্য দূরে কুচিয়ামোড়া সেতু এলাকায় যানজটে আটকে থাকা তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাস ও ওই গাড়িগুলোর ৮-৯ জন যাত্রী আহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় প্রায় আধা ঘণ্টা যানজট লেগেছিল।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে বাসের ধাক্কা, আহত ১০

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় ৪ গাড়িতে বাসের ধাক্কা, আহত ১০

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুন্সীগঞ্জ, ০১ নভেম্বর – মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস ও প্রাইভেটকারসহ যাত্রীবাহী পাঁচটি যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি যাত্রীবাহী বাস এক পথচারীকে চাপা দিয়ে পালানোন সময় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।শুক্রবার (৩১ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আরও ৮-৯ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়েতে যানবাহনের ধীরগতি তৈরি হয়। পরে সড়কের পরিস্থিতি স্বাভাবিক করতে ফায়ার সার্ভিসের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী যোগ দেয়।দুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নেওয়া পুলিশ ও ফায়ার সার্ভিস বলছে, যাত্রীবাহী সোহাগ পরিবহনের বাসের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত হালিমা বেগম (৬১) নামে নারী পথচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের পরিচয় জানা যায়নি।হাসারা হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে সোহাগ পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে রাজধানীর ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি রাত পৌনে ৯টার দিকে এক্সপ্রেসওয়ে হয়ে সিরাজদিখানের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এক পথচারীকে চাপা দেয়। এরপর বাসের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালানোর সময় সামান্য দূরে কুচিয়ামোড়া সেতু এলাকায় যানজটে আটকে থাকা তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। বাস ও ওই গাড়িগুলোর ৮-৯ জন যাত্রী আহত হন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ৪ থেকে ৫ কিলোমিটার এলাকায় প্রায় আধা ঘণ্টা যানজট লেগেছিল। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×