হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পবিত্র রমজানের শেষ দশকের ইতিকাফ শুরু আজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন


ঢাকা, ১০ মার্চ – ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের শেষ দশকের ইতিকাফ আজ শুরু হচ্ছে। আজ সূর্যাস্তের আগেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করবেন এবং টানা ১০ দিন সেখানে অবস্থান করবেন।

এই সময়ে তারা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়াসহ বিভিন্ন ইবাদতে নিমগ্ন থাকবেন। ঈদের আগের দিন সূর্যাস্তের পর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে তারা ইতিকাফ সম্পন্ন করে মসজিদ থেকে বের হবেন। পবিত্র রমজান মাসের ইতিকাফ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

রাষ্ট্রপতির প্রস্তাব, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে গঠন হোক জাতীয় কমিটি

ইতিকাফকারী মুসল্লিদের সুবিধার্থে মসজিদের ভেতরে থাকার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা নিজ নিজ ঘর থেকে বিছানা, বালিশ এবং মশারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসছেন। পাশাপাশি ইফতার ও সাহরিসহ অন্যান্য খাবার সামগ্রীর ব্যবস্থাও অনেকে নিচ্ছেন।

ইসলামী শরিয়ত অনুযায়ী পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। এর অর্থ হলো, কোনো নির্দিষ্ট মহল্লার অন্তত একজন ব্যক্তি ইতিকাফ আদায় করলে সবাই দায়মুক্ত হবে। অন্যথায় মহল্লার সবাই গুনাহগার হবে। ইতিকাফ একটি আরবি শব্দ, যার অর্থ হলো অবস্থান করা। নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহমুখী করাই হলো ইতিকাফের মূল উদ্দেশ্য।

দৈনন্দিন জীবনে মানুষ সাধারণত নিজের সংসার, ব্যবসা বাণিজ্য এবং নানা দায়িত্ব ও কর্তব্যের চিন্তায় নিমগ্ন থাকে। ইতিকাফ মানুষকে সাময়িকভাবে সব ধরনের পার্থিব ব্যস্ততা থেকে মুক্ত করে মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসে। এই সময়ে ইতিকাফকারী ব্যক্তি কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং নফল নামাজসহ বিভিন্ন আমলে নিজেকে নিমগ্ন রাখেন।

এ ছাড়া জামে সগির গ্রন্থের ১২২৩০ নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় ইতিকাফ করবে, তার পেছনের সব সগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।

এ এম/ ১০ মার্চ ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পবিত্র রমজানের শেষ দশকের ইতিকাফ শুরু আজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পবিত্র রমজানের শেষ দশকের ইতিকাফ শুরু আজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১০ মার্চ – ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের শেষ দশকের ইতিকাফ আজ শুরু হচ্ছে। আজ সূর্যাস্তের আগেই মুসল্লিরা মসজিদে প্রবেশ করবেন এবং টানা ১০ দিন সেখানে অবস্থান করবেন।এই সময়ে তারা নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়াসহ বিভিন্ন ইবাদতে নিমগ্ন থাকবেন। ঈদের আগের দিন সূর্যাস্তের পর শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার মাধ্যমে তারা ইতিকাফ সম্পন্ন করে মসজিদ থেকে বের হবেন। পবিত্র রমজান মাসের ইতিকাফ উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।ইতিকাফকারী মুসল্লিদের সুবিধার্থে মসজিদের ভেতরে থাকার ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিরা নিজ নিজ ঘর থেকে বিছানা, বালিশ এবং মশারিসহ প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে আসছেন। পাশাপাশি ইফতার ও সাহরিসহ অন্যান্য খাবার সামগ্রীর ব্যবস্থাও অনেকে নিচ্ছেন।ইসলামী শরিয়ত অনুযায়ী পবিত্র রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদায়ে কিফায়া। এর অর্থ হলো, কোনো নির্দিষ্ট মহল্লার অন্তত একজন ব্যক্তি ইতিকাফ আদায় করলে সবাই দায়মুক্ত হবে। অন্যথায় মহল্লার সবাই গুনাহগার হবে। ইতিকাফ একটি আরবি শব্দ, যার অর্থ হলো অবস্থান করা। নিজেকে সম্পূর্ণভাবে আল্লাহমুখী করাই হলো ইতিকাফের মূল উদ্দেশ্য।দৈনন্দিন জীবনে মানুষ সাধারণত নিজের সংসার, ব্যবসা বাণিজ্য এবং নানা দায়িত্ব ও কর্তব্যের চিন্তায় নিমগ্ন থাকে। ইতিকাফ মানুষকে সাময়িকভাবে সব ধরনের পার্থিব ব্যস্ততা থেকে মুক্ত করে মহান আল্লাহর সান্নিধ্যে নিয়ে আসে। এই সময়ে ইতিকাফকারী ব্যক্তি কোরআন তিলাওয়াত, জিকির, দোয়া এবং নফল নামাজসহ বিভিন্ন আমলে নিজেকে নিমগ্ন রাখেন।এ ছাড়া জামে সগির গ্রন্থের ১২২৩০ নম্বর হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় ইতিকাফ করবে, তার পেছনের সব সগিরা গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।এ এম/ ১০ মার্চ ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×