ইসলামাবাদ, ২০ নভেম্বর – পাকিস্তানের রাওয়ালপিন্ডি পুলিশ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকে মঙ্গলবার গ্রেপ্তার করে। স্থানীয় সূত্র জানিয়েছে, নির্ধারিত দিনে আদিয়ালা কারাগারে ইমরান খান ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি না দেওয়ায় বোনেরা একটি অবস্থান ধর্মঘট শুরু করেন। ফ্যাক্টরি চেকপয়েন্টের কাছে এই অবস্থান ধর্মঘট শুরু হয়।
পাকিস্তানভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, পুলিশ আলোচনা করার পরও ইমরান খানের বোন আলীমা ধর্মঘট শেষ করতে অস্বীকৃতি জানান।
বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ-জামায়াত ষড়যন্ত্র করছে: রাশেদ খান
বরং ইমরান খানের সঙ্গে দেখা করার জন্য সময় নির্ধারণের দাবিতে জোর দেন। এরপর প্রথমে পুরুষ কর্মীদের সরিয়ে দেয় কর্তৃপক্ষ এবং মধ্যরাতে নারী পুলিশ ইউনিট ইমরান খানের বোনদের হেফাজতে নিয়ে একটি পুলিশ ভ্যানে করে নিয়ে যায়।
এই পদক্ষেপের পর ১০ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি শেষ হয় এবং বাকি শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ হয়ে যায়।
সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে পিটিআই অভিযোগ করে, ইমরান খানের বোনদের শান্তিপূর্ণভাবে আদিয়ালা কারাগারের বাইরে বসে থাকার সময় পুলিশ জোর করে আটক করেছে।
তিনি বলেন, এটি ‘মানবতা, বিশ্বাস ও নৈতিকতার সব নীতি লঙ্ঘন করে।
’ নারীদের সঙ্গে এমন আচরণ মেনে নেওয়া যায় না এবং এটি ‘রাষ্ট্রীয় ক্ষমতার গুরুতর অপব্যবহার’ বলে মন্তব্য করেন তিনি। টিটিএএপি নেতা আরো অভিযোগ করেন, পাঞ্জাব পুলিশ প্রাদেশিক সরকারের নির্দেশে এ হামলা চালিয়েছে। তিনি ঘটনাটিকে ‘মানবতার মুখে চপেটাঘাত’ এবং ‘বিপজ্জনক ও দমনমূলক মানসিকতার প্রতিফলন’ হিসেবে বর্ণনা করেন। পাঞ্জাব সরকার বা পুলিশ এ অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: কালের কন্ঠ
এনএন/ ২০ নভেম্বর ২০২৫



মন্তব্য করুন