হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – অর্থকরী ফসল পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, পাট আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। আমাদের গর্বের এই পাট অনেকটা হারিয়ে গিয়েছিল। পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই।

শনিবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র প্যাভিলিয়নে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ জন

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্যের রপ্তানি বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

তিনি বলেন, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান সংকুলন না হওয়ায় মাত্র ২০ জন উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর সুযোগ দেয়া গেছে। তবে আগামী মেলায় আরও বড় প্যাভিলন নির্মাণ করে আরও বেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আমি বহুমুখী পাটপণ্যের রপ্তানি বাড়াতে বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করার জন্য যা যা করণীয় তাই করব।

সূত্র: ঢাকা টাইমস
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই first appeared on DesheBideshe.


🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – অর্থকরী ফসল পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, পাট আমাদের প্রধান রপ্তানি পণ্য ছিল। আমাদের গর্বের এই পাট অনেকটা হারিয়ে গিয়েছিল। পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই। শনিবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাস্থ জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র প্যাভিলিয়নে বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমান টেকসই উন্নয়নের যুগে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। পরিবেশবান্ধব পাটপণ্যের রপ্তানি বাড়াতে সবাইকে একসাথে কাজ করতে হবে। তিনি বলেন, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় স্থান সংকুলন না হওয়ায় মাত্র ২০ জন উদ্যোক্তাদের উৎপাদিত বহুমুখী পাটপণ্য প্রদর্শনীর সুযোগ দেয়া গেছে। তবে আগামী মেলায় আরও বড় প্যাভিলন নির্মাণ করে আরও বেশি উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। তিনি বলেন, আমি বহুমুখী পাটপণ্যের রপ্তানি বাড়াতে বেসরকারি খাতের উদ্যোগ উৎসাহিত করার জন্য যা যা করণীয় তাই করব। সূত্র: ঢাকা টাইমস আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাটকে আবারও প্রধান রপ্তানি পণ্যের স্থানে নিয়ে যেতে চাই first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×