হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

প্রধান সড়কে অটোরিকশা চলতে না দিলে রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদের

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
📌 সংক্ষেপ: রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদেরঢাকা, ০৫ অক্টোবর-প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশার মালিক ও চালকরা।সোমবা…


রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদের

ঢাকা, ০৫ অক্টোবর-প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশার মালিক ও চালকরা।

সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন বিক্ষোভকারীরা।

এর আগে রোববার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন

রাষ্ট্রপতির প্রস্তাব, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে গঠন হোক জাতীয় কমিটি

সোমবার সকাল থেকেই ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন অটোরিকশার মালিক ও চালকরা। একপর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীরা অটোরিকশা চলাচল নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি মেনে না নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন সড়কে অন্য রিকশা চলাচলে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। রাস্তায় কোনো রিকশা দেখলেই বিক্ষোভকারীদের ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে দেখা যায়।

অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও যান চলাচলে বাধা দেওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা তেমন দেখা যায়নি।

এস এম/ ০৫ অক্টোবর ২০২৬

 


❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: প্রধান সড়কে অটোরিকশা চলতে না দিলে রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদের সম্পর্কিত তথ্য কী?

উত্তর: রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদেরঢাকা, ০৫ অক্টোবর-প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

প্রধান সড়কে অটোরিকশা চলতে না দিলে রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদের

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

প্রধান সড়কে অটোরিকশা চলতে না দিলে রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদের

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Print Image
[ad_1] রাজধানীর রাজপথ দখলের হুঁশিয়ারি চালকদেরঢাকা, ০৫ অক্টোবর-প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের সুযোগ না দিলে পুরো রাজধানীর রাজপথ দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অটোরিকশার মালিক ও চালকরা।সোমবার (৫ অক্টোবর) ধর্মঘটের ডাক দিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করেন তারা। এ সময় বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন বিক্ষোভকারীরা।এর আগে রোববার (৪ অক্টোবর) ঢাকার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।সোমবার সকাল থেকেই ফার্মগেট, তেজগাঁও, মোহাম্মদপুর, রামপুরা, খিলগাঁও, আগারগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন অটোরিকশার মালিক ও চালকরা। একপর্যায়ে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।বিক্ষোভকারীরা অটোরিকশা চলাচল নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবি মেনে না নিলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো দখলে নিয়ে আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তারা।এদিকে, বিক্ষোভ চলাকালে বিভিন্ন সড়কে অন্য রিকশা চলাচলে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। রাস্তায় কোনো রিকশা দেখলেই বিক্ষোভকারীদের ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে দেখা যায়।অটোরিকশা চালকদের সড়ক অবরোধ ও যান চলাচলে বাধা দেওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা তেমন দেখা যায়নি।এস এম/ ০৫ অক্টোবর ২০২৬  [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×