হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন্যাদুর্গত মানুষের জন্য চকরিয়া জমজম হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জমজম হাসপাতালের উদোগে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসুচি শুরু হয়েছে।
গতকাল শনিবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল মিলনায়তনে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

হাসপাতালের পরিচালকবৃন্দ, কর্মরত চিকিৎসক কর্মকর্তাদের উপস্থিতিতে জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনী দিনে জমজম হাসপাতাল মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়জুর রহমান, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শামিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহেদুল ইসলাম খাঁন , ফ্যামেলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল বড়ুয়া ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়েদ আল নোমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শিহাব উদ্দিন, দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মুমিনুর ইসলাম।
জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বলেন, শনিবার শুরু হলেও রোববার ও আগামীকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সেবা কার্যক্রম চালু থাকবে।

আরও পড়ুন

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

তিনি বলেন, উদ্বোধনী থেকে হাসপাতাল মিলনায়তনে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বন্যাদুর্গত এলাকার অসুস্থ সকল রোগীরা ফ্রি চিকিৎসার এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

বন্যাদুর্গত মানুষের জন্য চকরিয়া জমজম হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন্যাদুর্গত মানুষের জন্য চকরিয়া জমজম হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ০৯:১৭ অপরাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জমজম হাসপাতালের উদোগে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসুচি শুরু হয়েছে। গতকাল শনিবার (১২ আগস্ট) সকালে হাসপাতাল মিলনায়তনে চিকিৎসা সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের পরিচালকবৃন্দ, কর্মরত চিকিৎসক কর্মকর্তাদের উপস্থিতিতে জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে জমজম হাসপাতাল মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়জুর রহমান, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ নাসিমা আক্তার, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শামিমা আক্তার, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ হেনরিয়েটা গোমেজ, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডাঃ জাহেদুল ইসলাম খাঁন , ফ্যামেলি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ প্রবাল বড়ুয়া ,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জোবায়েদ আল নোমান, সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ শিহাব উদ্দিন, দন্ত রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মুমিনুর ইসলাম। জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বলেন, শনিবার শুরু হলেও রোববার ও আগামীকাল সোমবার পর্যন্ত হাসপাতালে ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য সেবা কার্যক্রম চালু থাকবে। তিনি বলেন, উদ্বোধনী থেকে হাসপাতাল মিলনায়তনে সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বন্যাদুর্গত এলাকার অসুস্থ সকল রোগীরা ফ্রি চিকিৎসার এই সুযোগ গ্রহণ করতে পারবেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×