হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বন্যায় ও বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান,আটক ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান। আজ বুধবার সকালে ২৫ হাজার ইয়াবা এবং অন্যান্য মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরীর পাচলাইশ থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, জব্দ করা ২৫ হাজার ইয়াবার মধ্যে ঢাকাগামী কক্সবাজারের একটি বাসেই পাওয়া যায় ২০ হাজার ইয়াবা।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. দিদার (৩৪), মো. সোয়াইব সরকার (৪৮), মো. রফিক (৩৮) ও মো. তৈয়ব ২৮। দিদার ও সোয়াইবকে মুরাদপুর থেকে এবং অন্য দুজনকে বন্দর থানার কলসীদীঘির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

পাচলাইশ থানার উপপুলিশ পরিদর্শক মো আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নগরীর মুরাদপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে দুইজনকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।’

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

তিনি বলেন, ‘ইয়াবাগুলো বন্দরের কলসী দীঘির পাড়ে নিয়ে গিয়ে সেখানে বিক্রির জন্য প্যাকেটজাত করার কথা ছিল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি দুজনকে ৫ হাজার ১২০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়।’

এস আই আফতাব জানান, কলসী দীঘির সেই বাসায় একটি মাল্টিপারপাস সমিতি ও একজন ভুয়া আইনজীবীর নামে সাইনবোর্ড টানিয়ে সেখানে এই কাজ চালাতেই চক্রটি। তাদের বিরুদ্ধে পাচলাইশ থানায় মামলা করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বন্যায় ও বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান,আটক ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বন্যায় ও বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান,আটক ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৬:৪০ অপরাহ্ন
Print Image
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া ও চন্দনাইশে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি উঠে যাওয়ায় চট্টগ্রামের সঙ্গে কক্সবাজারের যান চলাচল বন্ধ রয়েছে। তবে বন্ধ নেই কক্সবাজার থেকে মাদক চোরাচালান। আজ বুধবার সকালে ২৫ হাজার ইয়াবা এবং অন্যান্য মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে নগরীর পাচলাইশ থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, জব্দ করা ২৫ হাজার ইয়াবার মধ্যে ঢাকাগামী কক্সবাজারের একটি বাসেই পাওয়া যায় ২০ হাজার ইয়াবা। গ্রেপ্তারকৃতরা হলেন মো. দিদার (৩৪), মো. সোয়াইব সরকার (৪৮), মো. রফিক (৩৮) ও মো. তৈয়ব ২৮। দিদার ও সোয়াইবকে মুরাদপুর থেকে এবং অন্য দুজনকে বন্দর থানার কলসীদীঘির একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পাচলাইশ থানার উপপুলিশ পরিদর্শক মো আফতাব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'নগরীর মুরাদপুরে কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস থেকে দুইজনকে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।' তিনি বলেন, 'ইয়াবাগুলো বন্দরের কলসী দীঘির পাড়ে নিয়ে গিয়ে সেখানে বিক্রির জন্য প্যাকেটজাত করার কথা ছিল। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকি দুজনকে ৫ হাজার ১২০ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা ও ৫ গ্রাম আইসসহ গ্রেপ্তার করা হয়।' এস আই আফতাব জানান, কলসী দীঘির সেই বাসায় একটি মাল্টিপারপাস সমিতি ও একজন ভুয়া আইনজীবীর নামে সাইনবোর্ড টানিয়ে সেখানে এই কাজ চালাতেই চক্রটি। তাদের বিরুদ্ধে পাচলাইশ থানায় মামলা করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×