ঢাকা, ১২ সেপ্টেম্বর – বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ঢাকায় আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রদর্শনীর মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব মন্তব্য করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ
শেখ বশির উদ্দিন বলেন, আমাদের দুর্বলতা চিহ্নিত করে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিং খাতে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও অগ্রসর হতে পারবে।
তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনও অনেকখানি পিছিয়ে আছে।
সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ভয়াবহভাবে প্রাণহানি ঘটছে। এ কারণে সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন জরুরি।
দুই দিনব্যাপী এ প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১২ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন