হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিপিএল বন্ধ হলে সব ধরনের ক্ষতিপূরণ বিসিবিকেই দিতে হবে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন


ঢাকা, ১৫ জানুয়ারি – মনে করা হচ্ছিল পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াবের দাবির মুখে হয়তো বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেননি। যাকে ঘিরে ক্রিকেটারদের আপত্তি, তাকে বোর্ড পরিচালক পদ থেকে সরানো না হলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বিসিবি।

এর প্রথম ধাপে নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে বিসিবির অর্থ কমিটি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সল্টলেকে সেলেসাওদের জাদু: ভারতকে ৪-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

তবে এসব পদক্ষেপে সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তাদের একটাই দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে পদচ্যুত করতে হবে।

কিন্তু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু বিশেষ কারণ ছাড়া কোনো পরিচালককে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে পদ থেকে সরানোর সুযোগ নেই। সে কারণে বিসিবি শোকজ করা এবং অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি নাজমুল ইসলামের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

এরপরও পরিস্থিতির কোনো ইতিবাচক সমাধানের আভাস মিলছে না। ক্রিকেটারদের আন্দোলন ও দাবির কারণে পুরো পরিস্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে বিসিবি বাধ্য হয়ে বিপিএল বন্ধ করে দিতে পারে—এমন আলোচনা শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে।

এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

খেলাধুলা
Card Image

বিপিএল বন্ধ হলে সব ধরনের ক্ষতিপূরণ বিসিবিকেই দিতে হবে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিপিএল বন্ধ হলে সব ধরনের ক্ষতিপূরণ বিসিবিকেই দিতে হবে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৫ জানুয়ারি – মনে করা হচ্ছিল পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা কোয়াবের দাবির মুখে হয়তো বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ করবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি তা করেননি। যাকে ঘিরে ক্রিকেটারদের আপত্তি, তাকে বোর্ড পরিচালক পদ থেকে সরানো না হলেও তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করেছে বিসিবি।এর প্রথম ধাপে নাজমুল ইসলামকে শোকজ করা হয়েছে। পাশাপাশি তাকে বিসিবির অর্থ কমিটি থেকেও সরিয়ে দেওয়া হয়েছে।তবে এসব পদক্ষেপে সন্তুষ্ট নয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। তাদের একটাই দাবি, নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে পদচ্যুত করতে হবে।কিন্তু বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট কিছু বিশেষ কারণ ছাড়া কোনো পরিচালককে শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যমে পদ থেকে সরানোর সুযোগ নেই। সে কারণে বিসিবি শোকজ করা এবং অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি নাজমুল ইসলামের সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।এরপরও পরিস্থিতির কোনো ইতিবাচক সমাধানের আভাস মিলছে না। ক্রিকেটারদের আন্দোলন ও দাবির কারণে পুরো পরিস্থিতি চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই অবস্থা চলতে থাকলে বিসিবি বাধ্য হয়ে বিপিএল বন্ধ করে দিতে পারে—এমন আলোচনা শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় শোনা যাচ্ছে।এনএন/ ১৫ জানুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×