হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন রিয়াদ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন


ঢাকা, ০৮ অক্টোবর – দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।

আরও পড়ুন

সিলেট টেস্টে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল: তাওহিদ হৃদয়ের একাকী লড়াই ও প্রথম সেঞ্চুরি

তারা জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।

দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন রিয়াদ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টি-টোয়েন্টি থেকে অবসরে যাচ্ছেন রিয়াদ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৮ অক্টোবর – দিল্লিতে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি। জানা গেছে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ।তবে দ্বিতীয় টি-টোয়েন্টিই নয়। ভারতের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটিও খেলবেন মাহমুদউল্লাহ। অর্থাৎ ১২ অক্টোবর হায়দরাবাদে হবে এই ফরম্যাটে মাহমুদউল্লাহর শেষ ম্যাচ। দেশের একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকের প্রতিবেদন থেকে জানা গেছে এই খবর।তারা জানিয়েছে, ভারত সিরিজে টি-টোয়েন্টিকে বিদায় বলার সিদ্ধান্ত আগেই নিয়েছেন ৩৯ ছুঁইছুঁই মাহমুদউল্লাহ। এ ব্যাপারে কথা বলেছেন বিসিবির সঙ্গেও। বিসিবি তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মাহমুদউল্লাহর। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।দেশকে ৪৩টি টি-টোয়েন্টিতে নেতৃত্বও দিয়েছেন মাহমুদউল্লাহ। অধিনায়ক হিসেবে জয় পেয়েছেন ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×