হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন


ঢাকা, ২৪ ডিসেম্বর – শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসের মান ভয়াবহভাবে অবনতি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।

সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৩৯, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। এই মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।

আরও পড়ুন

হজযাত্রীদের কোরবানি না দিয়েই টাকা আত্মসাতের ফন্দি: ‘আল মুলতাজিম ট্রাভেলস’কে ১ লাখ টাকা জরিমানা

তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার একিউআই স্কোর ১৯৭। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৮) এবং চতুর্থ স্থানে ইরানের তেহরান (১৮৭)। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো (১৭২) এবং পাকিস্তানের করাচি (১৬৭)।

বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এই উচ্চমাত্রা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।

তাদের মতে, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুমানের এই অবনতি দীর্ঘস্থায়ী হতে পারে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৪ ডিসেম্বর – শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার বাতাসের মান ভয়াবহভাবে অবনতি হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র‍্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা।সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয় ২৩৯, যা আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী ‘খুবই অস্বাস্থ্যকর’ শ্রেণিভুক্ত। এই মাত্রার বায়ুদূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।তালিকায় ঢাকার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, যার একিউআই স্কোর ১৯৭। তৃতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৮৮) এবং চতুর্থ স্থানে ইরানের তেহরান (১৮৭)। পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে বসনিয়া ও হার্জেগোভিনার সারায়েভো (১৭২) এবং পাকিস্তানের করাচি (১৬৭)।বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণের এই উচ্চমাত্রা শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত বিপজ্জনক। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পরিবেশবিদরা।তাদের মতে, শুষ্ক মৌসুমে অপরিকল্পিত নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া এবং শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে ঢাকার বায়ুমানের এই অবনতি দীর্ঘস্থায়ী হতে পারে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×