নিউ ইয়র্ক, ১ জুলাই – আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করেছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর ড্রেসিংরুম থেকেই ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন।
আগামী রবিবার নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সেলেসাওদের মুখোমুখি হবে উত্তর ইউরোপের এই দেশটি।
হৃদয়-মুশফিকের দারুণ লড়াকু জুটির পর আলোকস্বল্পতায় থমকে গেল সিলেট টেস্ট
দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে নরওয়ে। প্রথম নকআউট ম্যাচে এই সাফল্যের পর ড্রেসিংরুমে ফুটবলারদের উদ্দেশ্যে সোলবাকেন বলেন যে খেলোয়াড়রা আজ ইতিহাস সৃষ্টি করেছেন। দেশের দীর্ঘ সময়ের যন্ত্রণা ও আক্ষেপের অবসান ঘটিয়ে নরওয়েবাসীর জন্য এই আনন্দ তারাই তৈরি করেছেন।
বক্তব্যের শেষ পর্যায়ে আনচেলত্তির উদ্দেশ্যে তিনি বলেন যে কার্লো আনচেলত্তি যেন অপেক্ষা করেন কারণ তারা আসছেন।
ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সফল দল হলেও পরিসংখ্যান বলছে তারা কখনোই নরওয়েকে হারাতে পারেনি। বিশ্বের একমাত্র দল হিসেবে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড রয়েছে নরওয়ের।
ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন ব্রাজিলকে যথেষ্ট সমীহ করছেন। ব্রাজিলের বিপক্ষে জয়ের সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে হালান্ড সরাসরি জানান যে এই ম্যাচে জয়ের সম্ভাবনা বেশ ক্ষীণ।
এনএন/ ১ জুলাই ২০২৬




মন্তব্য করুন