হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন


ঢাকা, ২৩ ডিসেম্বর – ভারত ও পাকিস্তান থেকে এক লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৫৯ কোটি ৫ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকা।

এর মধ্যে ভারত থেকে ৪৩ টাকা ৫১ পয়সা কেজি দরে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং পাকিস্তান থেকে ৪৮ টাকা ৩০ পয়সা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে।

আরও পড়ুন

অপকর্ম দমনের বদলে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: ডিআইজির বাসায় অভিযান ঘিরে শফিকুর রহমানের তোপ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চাল কেনার এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ভারতের এম/এস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে ৪৩ টাকা ৫১ পয়সা কেজি দরে এই চাল কেনা হবে।

সংশ্লিষ্টরা জানান, দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করে বিতরণব্যবস্থা সচল রাখার স্বার্থে এই চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে চারটি দরপত্র জমা পড়ে। সবগুলো প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে গৃহীত হয়। পরে সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এম/এস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে এক কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৫০০ মার্কিন ডলারে চালগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১৭ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৬৬৫ টাকা। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৫৫ দশমিক ৭৭ ডলার।

২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে নয় লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়। এরই মধ্যে সাড়ে চার লাখ টন চাল কেনা হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারত ও পাকিস্তান থেকে ১ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৩ ডিসেম্বর – ভারত ও পাকিস্তান থেকে এক লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৫৯ কোটি ৫ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকা।এর মধ্যে ভারত থেকে ৪৩ টাকা ৫১ পয়সা কেজি দরে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল এবং পাকিস্তান থেকে ৪৮ টাকা ৩০ পয়সা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনা হবে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে চাল কেনার এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। ভারতের এম/এস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে ৪৩ টাকা ৫১ পয়সা কেজি দরে এই চাল কেনা হবে।সংশ্লিষ্টরা জানান, দেশের সরকারি খাদ্য মজুত বৃদ্ধি করে বিতরণব্যবস্থা সচল রাখার স্বার্থে এই চাল আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে চারটি দরপত্র জমা পড়ে। সবগুলো প্রস্তাবই আর্থিক ও কারিগরিভাবে গৃহীত হয়। পরে সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির (টিইসি) সুপারিশে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এম/এস পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড থেকে এক কোটি ৭৭ লাখ ৮৮ হাজার ৫০০ মার্কিন ডলারে চালগুলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১৭ কোটি ৫৩ লাখ ৫৫ হাজার ৬৬৫ টাকা। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৫৫ দশমিক ৭৭ ডলার।২০২৫-২৬ অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে নয় লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি থেকে অনুমোদন দেওয়া হয়। এরই মধ্যে সাড়ে চার লাখ টন চাল কেনা হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ২৩ ডিসেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×