ঢাকা, ০৯ নভেম্বর – আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার টন সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। ভারত থেকে এই চাল আমদানিতে ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা।
রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান ৩ নম্বরে: বাতাসে চরম স্বাস্থ্যঝুঁকি
বৈঠক সূত্রে জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৩ এর আওতায় ৫০ হাজার টন নন-বাসমতি সিদ্ধ চাল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
ভারতের মেসার্স গুরুদেব এক্সপোর্টস কর্পোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই চাল আনতে ব্যয় হবে ২১৭ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ১৭০ টাকা। প্রতি টন চালের দাম পড়বে ৩৫৬.৭৮ মার্কিন ডলার।
এর আগে গত ৭ অক্টোবর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০১ এর আওতায় ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো ইউ এস গম অ্যাসোসিয়েটস ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি থেকে এই গম আনতে ব্যয় হবে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা। প্রতি টনের দাম পড়বে ৩০৮ মার্কিন ডলার।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৯ নভেম্বর ২০২৫




মন্তব্য করুন