হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মক্কায় প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করল সৌদি আরব

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন




রিয়াদ, ১৪ এপ্রিল – পবিত্র হজ সামনে রেখে মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বা সাধারণ সৌদি বাসিন্দা এখন আর মক্কায় প্রবেশ করতে পারবেন না।

গত সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, মক্কায় প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে এই পারমিট নেই, তাদের কোনোভাবেই সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। যাদের কাছে হজের ভিসা বা পবিত্র কাবা শরিফে কাজের অনুমতিপত্র নেই, তাদের সবার ক্ষেত্রেই এই নিয়ম সমভাবে প্রযোজ্য হবে।

অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় প্রবেশ ঠেকাতে বিভিন্ন প্রবেশমুখে বিপুলসংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। চেকপয়েন্টগুলোতে তল্লাশি চালিয়ে যাদের কাছে বৈধ অনুমতিপত্র পাওয়া যাবে না, তাদের সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।

এর পাশাপাশি, যাদের কাছে ওমরাহর ভিসা রয়েছে তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ করার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মক্কায় প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করল সৌদি আরব

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মক্কায় প্রবেশে নতুন কড়াকড়ি আরোপ করল সৌদি আরব

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ১৪ এপ্রিল – পবিত্র হজ সামনে রেখে মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বা সাধারণ সৌদি বাসিন্দা এখন আর মক্কায় প্রবেশ করতে পারবেন না।গত সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন কর্মকর্তা জানান, মক্কায় প্রবেশের জন্য বিদেশি নাগরিকদের কাছে অবশ্যই বৈধ পারমিট থাকতে হবে। যাদের কাছে এই পারমিট নেই, তাদের কোনোভাবেই সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। যাদের কাছে হজের ভিসা বা পবিত্র কাবা শরিফে কাজের অনুমতিপত্র নেই, তাদের সবার ক্ষেত্রেই এই নিয়ম সমভাবে প্রযোজ্য হবে।অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় প্রবেশ ঠেকাতে বিভিন্ন প্রবেশমুখে বিপুলসংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। চেকপয়েন্টগুলোতে তল্লাশি চালিয়ে যাদের কাছে বৈধ অনুমতিপত্র পাওয়া যাবে না, তাদের সেখান থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে।এর পাশাপাশি, যাদের কাছে ওমরাহর ভিসা রয়েছে তাদের আগামী ১৮ এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ করার জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×