ঢাকা,১২ নভেম্বর-রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধাওয়া করে মোটরসাইকেলসহ নিষিদ্ধ দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটের দিকে হাজারীবাগের বেড়িবাঁধ মেইন রোডে ওই কুরিয়ার সার্ভিসের ডে অপারেশন ওয়্যারহাউসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেখানে পার্ক করে রাখা একটি গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতাকারীরা। এতে গাড়িটির গ্লাস ভেঙে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে মোটরসাইকেলসহ দুজনকে আটক করে হাজারীবাগ থানা পুলিশ।
কালীঘাটে বুলডোজার আতঙ্ক! বেআইনি অংশ ভাঙার নোটিসের মাঝেই ফের রেইকির অভিযোগে সরব অভিষেক
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এস এম/ ১২ নভেম্বর ২০২৬
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, মোটরসাইকেলসহ আটক ২ সম্পর্কিত তথ্য কী?
উত্তর: হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গাড়িঢাকা,১২ নভেম্বর-রাজধানীর হাজারীবাগে একটি পার্সেল ও কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ন। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন