আবুধাবি, ১৪ মে – পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি)। গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
আইএসি-র প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৭ মে মুসলিম দেশগুলো জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেবে। ওই দিন চাঁদ দেখার সম্ভাব্যতা নিয়ে সংস্থাটি জানায়:
মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমায় বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
পূর্ব এশিয়া ও দক্ষিণ আফ্রিকা: এসব অঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে।
মধ্য ও পশ্চিম এশিয়া এবং আফ্রিকা: এই অঞ্চলগুলোসহ উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ দেশ থেকে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাব বলছে, যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে ১৮ মে (সোমবার) থেকে ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে। আর জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা। সেই হিসেবে ২৭ মে বুধবার কুরবানির ঈদের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
এনএন/ ১৪ মে ২০২৬




মন্তব্য করুন