হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে পৃথক অভিযানে সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

শহিদুল ইসলাম ::

শহিদুল ইসলাম ::

বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
📌 সংক্ষেপ: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার দুই পলাতক আসামি ও সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। মঙ্গলবার (১০ নভেম…

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার দুই পলাতক আসামি ও সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

মঙ্গলবার (১০ নভেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পৃথক দুটি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান এবং এসআরবি-১৫-এর পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালায় এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় ফেনী থেকে চারজনকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি করে মুক্তিপণ দাবীর বহুল আলোচিত মামলার দুই পলাতক আসামি খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) ও নবী হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়ার এলাকার বাসিন্দা।

অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে হ্নীলার মুছনী বাজারে জহির আহাম্মদ মার্কেটের সামনে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন ওরফে বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি মুছনী রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকের বাসিন্দা।

আরও পড়ুন

কক্সবাজারের জলাবদ্ধতা নিরসনে ১০৭ কোটি টাকার নতুন প্রকল্প

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, ‘সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিকে মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযানের ফলে এ সাফল্য এসেছে।’

তিনি আরও বলেন, ‘অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে থাকার সুযোগ নেই। মাদক, অস্ত্র, অপহরণ, মানবপাচার, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর এ কর্মকর্তা।

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: টেকনাফে পৃথক অভিযানে সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার দুই পলাতক আসামি ও সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে । মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে পৃথক অভিযানে সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে পৃথক অভিযানে সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক: শহিদুল ইসলাম :: | প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে চাঞ্চল্যকর অপহরণ মামলার দুই পলাতক আসামি ও সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। মঙ্গলবার (১০ নভেম্বর) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পৃথক দুটি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথ অভিযান এবং এসআরবি-১৫-এর পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালায় এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় ফেনী থেকে চারজনকে অপহরণ করে টেকনাফের গহীন পাহাড়ে জিম্মি করে মুক্তিপণ দাবীর বহুল আলোচিত মামলার দুই পলাতক আসামি খালেকুজ্জামান ওরফে খুইল্লা (২৮) ও নবী হোসেনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী জুম্মাপাড়ার এলাকার বাসিন্দা। অন্যদিকে, একই দিন দুপুর দেড়টার দিকে হ্নীলার মুছনী বাজারে জহির আহাম্মদ মার্কেটের সামনে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে সেনাসদস্য মো. তিতাস শেখ হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন ওরফে বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি মুছনী রোহিঙ্গা আশ্রয়শিবিরের এইচ ব্লকের বাসিন্দা। এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, ‘সেনাসদস্য তিতাস শেখ হত্যা মামলার আসামিকে মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযানের ফলে এ সাফল্য এসেছে।’ তিনি আরও বলেন, ‘অপরাধীরা যত কৌশলই অবলম্বন করুক না কেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে থাকার সুযোগ নেই। মাদক, অস্ত্র, অপহরণ, মানবপাচার, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।’ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর এ কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×