হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মন্ত্রী থাকাকালে কারো এক কাপ চা-ও খাইনি, রাজনীতি করি মানুষের কল্যাণে

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন


ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি – ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য। রাস্তাঘাট নির্মাণ এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই আমাদের রাজনীতি।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

মানিকগঞ্জে শীতের সবজিতে বাজার ভরপুর, তবু বেশির ভাগ সবজির দাম ৮০–১০০ টাকা

মির্জা ফখরুল বলেন, বিগত সময়ে আমরা কেউ শান্তিতে ছিলাম না। মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪ থেকে ১৫ বছরের দুর্দিন পার হয়ে আজ আমরা সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। সামনে একটি ইতিবাচক ও ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। দেশে এবার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, সাধারণ মানুষের মনে আশা জেগেছে যে এবার সবাই ভোট দিতে পারবেন এবং ভোটের মাধ্যমে ভালো মানুষ ও ভালো দলকে নির্বাচিত করতে পারবেন। এর আগে অনেকে ভোটার হয়েও ভোট দিতে পারেননি কারণ গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হতো এবং নির্বাচনের আগেই ফলাফল নির্ধারিত হয়ে যেত। তবে এবার আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের ভোট সঠিকভাবে প্রয়োগ করার। বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজের রাজনৈতিক সততার দৃষ্টান্ত তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কেউ দাবি করতে পারবে না যে আমি কারো কাছে এক কাপ চা খেয়েছি বা কারো কাছ থেকে দুই টাকা অনৈতিক সুবিধা নিয়েছি। উক্ত নির্বাচনী পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মন্ত্রী থাকাকালে কারো এক কাপ চা-ও খাইনি, রাজনীতি করি মানুষের কল্যাণে

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মন্ত্রী থাকাকালে কারো এক কাপ চা-ও খাইনি, রাজনীতি করি মানুষের কল্যাণে

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Print Image
[ad_1] ঠাকুরগাঁও, ৩১ জানুয়ারি – ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য। রাস্তাঘাট নির্মাণ এবং মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই আমাদের রাজনীতি।শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, বিগত সময়ে আমরা কেউ শান্তিতে ছিলাম না। মহান আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪ থেকে ১৫ বছরের দুর্দিন পার হয়ে আজ আমরা সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। সামনে একটি ইতিবাচক ও ভালো সম্ভাবনা দেখা দিয়েছে। দেশে এবার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।বিএনপি মহাসচিব আরও বলেন, সাধারণ মানুষের মনে আশা জেগেছে যে এবার সবাই ভোট দিতে পারবেন এবং ভোটের মাধ্যমে ভালো মানুষ ও ভালো দলকে নির্বাচিত করতে পারবেন। এর আগে অনেকে ভোটার হয়েও ভোট দিতে পারেননি কারণ গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হতো এবং নির্বাচনের আগেই ফলাফল নির্ধারিত হয়ে যেত। তবে এবার আমাদের সামনে সুযোগ এসেছে নিজেদের ভোট সঠিকভাবে প্রয়োগ করার। বিগত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।নিজের রাজনৈতিক সততার দৃষ্টান্ত তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, আমি যখন মন্ত্রী ছিলাম তখন কেউ দাবি করতে পারবে না যে আমি কারো কাছে এক কাপ চা খেয়েছি বা কারো কাছ থেকে দুই টাকা অনৈতিক সুবিধা নিয়েছি। উক্ত নির্বাচনী পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×