হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


সিলেট, ২২ জুন – সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মাজার প্রাঙ্গণে রাখা সিলগালা করা ডেকচি ও দানবাক্সের ঢাকনা খুলে এই কার্যক্রম শুরু করা হয়।

বিরল এই উদ্যোগকে কেন্দ্র করে মাজার এলাকায় সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। যোহরের নামাজের পর সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম মাজার প্রাঙ্গণে পৌঁছে এসব দানবাক্স ও ডেগের তালা খোলেন।

আরও পড়ুন

ভারতে পালানোর চেষ্টা পণ্ড: তামাবিল সীমান্তে জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার

এসময় তার উপস্থিতিতে ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্থ বের করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে টাকা গণনার কাজ চলছে। মাজারের ডেক ও দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা পর্যন্ত এই গণনা কার্যক্রম চলছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, গণনার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর প্রাপ্ত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ১২ জুন মাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক।

পরে ১৮ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে বড় একটি প্রধান দানবাক্সসহ কয়েকটি ছোট দানবাক্সও স্থাপন করা হয়।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] সিলেট, ২২ জুন – সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ প্রথমবারের মতো প্রকাশ্যে গণনা শুরু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে মাজার প্রাঙ্গণে রাখা সিলগালা করা ডেকচি ও দানবাক্সের ঢাকনা খুলে এই কার্যক্রম শুরু করা হয়।বিরল এই উদ্যোগকে কেন্দ্র করে মাজার এলাকায় সাধারণ মানুষ ও ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। যোহরের নামাজের পর সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম মাজার প্রাঙ্গণে পৌঁছে এসব দানবাক্স ও ডেগের তালা খোলেন।এসময় তার উপস্থিতিতে ভেতরে থাকা বিপুল পরিমাণ অর্থ বের করা হয়। সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লা জানান, জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্বচ্ছতার সাথে টাকা গণনার কাজ চলছে। মাজারের ডেক ও দানবাক্স থেকে বের করা টাকা বস্তায় ভরে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।বিকাল ৪টা পর্যন্ত এই গণনা কার্যক্রম চলছিল। প্রশাসন সূত্রে জানা গেছে, গণনার কাজ পুরোপুরি শেষ হওয়ার পর প্রাপ্ত অর্থের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এর আগে মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গত ১২ জুন মাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক।পরে ১৮ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা জোরদারে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে বড় একটি প্রধান দানবাক্সসহ কয়েকটি ছোট দানবাক্সও স্থাপন করা হয়। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×