মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. ফয়সাল (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জাগিরা ঘোনা প্রধান সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোরকঘাটা গামী মিশুক গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা চলমান।
একই মোটরসাইকেলে আরোহনকারী আজিম আহত হন তার বাড়ি একই উপজেলায় বড় ভেওলা ইউনিয়নে , আজিম সাথে কথা বলে জানা যায় তার মুখে আর হাতে আঘাত তাঁরা সবাই বন্ধু তারা সবাই দুবাইয়ে থাকে চার মাস হচ্ছে দেশে আসছেন। তারা বিদেশে ফিরে যাবেন তার আগে মহেশখালীতে ঘুরতে আসে দুইটা মোটরসাইকেল করে ৫ জন বন্ধু মিলে এবং এখান থেকে এই মর্মাহাতিক দুর্ঘটনা ঘটে।
ঢাকায় আসছে রোমানিয়া দূতাবাস: চার দিনের বিশেষ কনস্যুলার সেবা
নিহত ফয়সাল প্রবাস জিবন থেকে ১৯ বছর পর দেশে আসলেন। ছুটিতে আসলো মাত্র চার মাস। চার মাস পর মঙ্গলবার মহেশখালীতে ঘুরতে আসেন। মহেশখালী থেকে ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান। তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মো. ইলিয়াসের পুত্র।
প্রবাসির এই মৃত্যু দুঃখজনক তার পরিবারের জন্য এবং তার কন্যাসন্তানের জন্য।
আজ যে মিশুক গাড়ির জন্য এত বড় দুর্ঘটনা হলো এই মিশুকগাড়ির কোন লাইসেন্স নেই, নাই কোন ড্রাইবারের লাইসেন্সও। ড্রাইবারের কোন দক্ষ অভিজ্ঞতা নেই রাস্তার যে নিয়ম সেই নিয়মও তারা জানে না। এর আগে এমন আরো বড় দুর্ঘটনা হয়েছে তারপরও প্রশাসনের কোন স্থায়ী কোন পদক্ষেপ নেই।
মিশুক গাড়ির যে অনিয়ন্ত্রিত অদক্ষ চালকের কারণে যেভাবে দুর্ঘটনা হচ্ছে এটা জানতে চাইলে মহেশখালীর থানার ওসি মোহাম্মদ আবদুস সোলতান বলেন, মিশুক গাড়ির সারা-বাংলাদেশে চলে তবে তাদের বিআরটিসির কোন লাইসেন্স নেই এবং কোন রেজিস্ট্রেশন নেই, থানা থেকে কোন পদক্ষেপ নিচ্ছে কিনা জিজ্ঞেস করলে তিনি জানাই থানা থেকে মানুষকে সর্তক করা হচ্ছে যেনো অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদার গাড়ি না চালাই। তিনি আরো বলেন পরিবহন সেক্টরের লোকজনের সাথে কথা বলে এই ধরনের কোন দুর্ঘটনা যেনো না ঘটে আমরা ব্যবস্থা নিচ্ছি।
❓ সাধারণ জিজ্ঞাসা
প্রশ্ন: মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু সম্পর্কিত তথ্য কী?
উত্তর: মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মো. ফয়সাল (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন। ম। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।




মন্তব্য করুন