হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মহেশখালী আ’লীগের নেতা আহসান অস্ত্রসহ নৌবাহিনীর আটক!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২৭ শে আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, এসময় বাচ্চুর হেফাজত থেকে দেশীয় তৈরি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

উখিয়া থানা পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার

বাচ্চুকে গ্রেফতারের কথা ছড়িয়ে পড়লে তার সমর্থিত স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়। এসময় অভিযানে থাকা সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়।

মহেশখালী উপজেলা ছাত্র লীগের সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতা,ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গত ২০২৩ ইং সালের ১৭ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।

অভিযোগ রয়েছে আহসান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিয়ন্ত্রণে একটি বড় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে উঠে।

তারা উপকূলের বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে আধিপত্য বিস্তার করতো। এছাড়া ধলঘাটা উপকূলের একমাত্র সাইক্লোন শেল্টার দখল করে নিজেই বসবাস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত-বাচ্চু চেয়ারম্যান আটকের বিষয়ে এখনো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বক্তব্য পাওয়া যায়নি।

উক্ত বিষয়ে জানতে চাইলে, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আটককৃত এখনো কাউকে মহেশখালী থানায় আনা হয়নি। যদি কাউকে আটক করে থানায় সোপর্দ করা হয় পরে তা বিস্তারিত জানানো হবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

মহেশখালী আ’লীগের নেতা আহসান অস্ত্রসহ নৌবাহিনীর আটক!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মহেশখালী আ’লীগের নেতা আহসান অস্ত্রসহ নৌবাহিনীর আটক!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
Print Image
গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী:: মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (২৭ শে আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহুরিঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, এসময় বাচ্চুর হেফাজত থেকে দেশীয় তৈরি অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বাচ্চুকে গ্রেফতারের কথা ছড়িয়ে পড়লে তার সমর্থিত স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা নৌবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে দেখা যায়। এসময় অভিযানে থাকা সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয় বলে জানা যায়। মহেশখালী উপজেলা ছাত্র লীগের সাবেক ও বর্তমান আওয়ামী লীগ নেতা,ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গত ২০২৩ ইং সালের ১৭ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন। অভিযোগ রয়েছে আহসান উল্লাহ বাচ্চু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নিয়ন্ত্রণে একটি বড় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী গড়ে উঠে। তারা উপকূলের বিভিন্ন চিংড়ি ঘের ও মাছের প্রজেক্ট দখল করে আধিপত্য বিস্তার করতো। এছাড়া ধলঘাটা উপকূলের একমাত্র সাইক্লোন শেল্টার দখল করে নিজেই বসবাস করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই রিপোর্ট লেখা সময় পর্যন্ত-বাচ্চু চেয়ারম্যান আটকের বিষয়ে এখনো আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর বক্তব্য পাওয়া যায়নি। উক্ত বিষয়ে জানতে চাইলে, মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আটককৃত এখনো কাউকে মহেশখালী থানায় আনা হয়নি। যদি কাউকে আটক করে থানায় সোপর্দ করা হয় পরে তা বিস্তারিত জানানো হবে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×