তেহরান, ২৮ জুন – যুক্তরাষ্ট্রের দুই দফা বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। গত ১৭ জুন উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও পাল্টাপাল্টি হামলার ঘটনা অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শিক্ষা বাদ দিয়ে হোটেল-বিনোদনে সৌদি নাগরিকদের দেদারসে খরচ! এক সপ্তাহে বদলে গেল খরচের হিসাব
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরানের চুক্তির অধীনে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী যেকোনো জাহাজের বিরুদ্ধে অতীতের তুলনায় আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয় যে গত কয়েক দিনে মার্কিন বাহিনী যে হামলা চালিয়েছে তা মূলত সমঝোতা স্মারকের পরিপন্থী এবং এটি চলমান শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।
এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে মার্কিন যুদ্ধবিমানগুলো হরমুজ প্রণালি ও এর আশপাশের একাধিক কৌশলগত অবস্থানে হামলা চালিয়েছে। সেন্টকমের পক্ষ থেকে হামলার কিছু ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানকে সতর্ক করে বলেছেন যে ওয়াশিংটনের প্রত্যাশা পূরণ না হলে এই সংঘাত ভয়াবহ যুদ্ধের রূপ নিতে পারে। তিনি আরও উল্লেখ করেন যে ইরান যদি শান্তি বজায় রাখতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হবে যা ইরানের বর্তমান অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এনএন/ ২৮ জুন ২০২৬




মন্তব্য করুন