হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিথেন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন


ঢাকা, ০৭ জানুয়ারি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতে সৃষ্ট মিথেনসহ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে বাংলাদেশ কার্যকর ও বাস্তবসম্মত গবেষণালব্ধ সমাধান হাতে রেখেছে। এসব পদ্ধতি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে স্বল্প নিঃসরণকারী দেশ হয়েও দায়িত্বশীলভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ‘আইওটি বেইজড ৪এফ (4F) মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরা-প্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণিসম্পদ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার ও ‘৪এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরানো হলো, টোকিও গেলেন পররাষ্ট্র সচিব

উপদেষ্টা জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের সহায়তায় বিএলআরআই যে ৪এফ মডেলভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে, তার মাধ্যমে ঘাস থেকে পশুখাদ্য, খাদ্য, জ্বালানি (বায়োগ্যাস) ও জৈবসার উৎপাদন সম্ভব হবে। ক্ষুদ্র কৃষক পর্যায়ে বাস্তবায়নযোগ্য এই মডেল একদিকে মিথেন নিঃসরণ কমাবে, অন্যদিকে কৃষকের আয় ও জীবনমান উন্নত করবে।

বিদেশ থেকে মাংস আমদানির প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, স্বল্পমূল্যে বিদেশি মাংস আমদানিতে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এতে স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। শিল্পপণ্য হিসেবে উৎপাদিত মাংস নয়, বরং দেশীয় পরিবেশে অভিযোজিত গবাদিপশু উন্নয়নেই অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতে মৌলিক ও নীতিগত সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে নেওয়া পরিকল্পনাগুলোর সুফল অদূর ভবিষ্যতেই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

মিথেন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিথেন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৭ জানুয়ারি – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কৃষি ও প্রাণিসম্পদ খাতে সৃষ্ট মিথেনসহ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে বাংলাদেশ কার্যকর ও বাস্তবসম্মত গবেষণালব্ধ সমাধান হাতে রেখেছে। এসব পদ্ধতি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা গেলে স্বল্প নিঃসরণকারী দেশ হয়েও দায়িত্বশীলভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) ‘আইওটি বেইজড ৪এফ (4F) মডেল বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের খরা-প্রবণ ও উপকূলীয় অঞ্চলে টেকসই জলবায়ু সহিষ্ণু প্রাণিসম্পদ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের সেমিনার ও ‘৪এফ মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপদেষ্টা জানান, জলবায়ু ট্রাস্ট ফান্ডের সহায়তায় বিএলআরআই যে ৪এফ মডেলভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে, তার মাধ্যমে ঘাস থেকে পশুখাদ্য, খাদ্য, জ্বালানি (বায়োগ্যাস) ও জৈবসার উৎপাদন সম্ভব হবে। ক্ষুদ্র কৃষক পর্যায়ে বাস্তবায়নযোগ্য এই মডেল একদিকে মিথেন নিঃসরণ কমাবে, অন্যদিকে কৃষকের আয় ও জীবনমান উন্নত করবে।বিদেশ থেকে মাংস আমদানির প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, স্বল্পমূল্যে বিদেশি মাংস আমদানিতে দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারেন এবং এতে স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। শিল্পপণ্য হিসেবে উৎপাদিত মাংস নয়, বরং দেশীয় পরিবেশে অভিযোজিত গবাদিপশু উন্নয়নেই অগ্রাধিকার দেওয়া উচিত।তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাতে মৌলিক ও নীতিগত সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে নেওয়া পরিকল্পনাগুলোর সুফল অদূর ভবিষ্যতেই পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×