হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন ১৬ লাখের বেশি হাজি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন


রিয়াদ, ২৭ মে – পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মিনার জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। ১০ জিলহজ বুধবার ফজরের নামাজ আদায় করে হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা হন।

সেখানে পৌঁছে তারা বড় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রীতিটি পালন করেন। পরবর্তী ১১, ১২ ও ১৩ জিলহজ এই তিন দিন ধরে হাজিরা ধারাবাহিকভাবে ছোট, মেজ ও বড় তিনটি স্তম্ভেই পাথর নিক্ষেপ করবেন। এই শয়তানের প্রতীকী স্তম্ভে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর হাজিরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলেন।

আরও পড়ুন

হুতিদের বিরুদ্ধে অভিযানে ইসরায়েলি বাহিনী যুক্ত করার প্রস্তাব নেতানিয়াহুর, প্রত্যাখ্যান সৌদি যুবরাজের

উল্লেখ্য যে,

সোমবার থেকে শুরু হওয়া হজের আনুষ্ঠানিকতায় মঙ্গলবার আরাফাত ময়দানে সমবেত হয়েছিলেন ১৬ লাখেরও বেশি মুসল্লি। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লক্ষাধিক আন্তর্জাতিক মুসল্লি হজ পালন করতে মক্কায় সমবেত হয়েছেন।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হিসেবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা বাধ্যতামূলক। এদিকে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় হাজিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হাজিদের প্রচুর পরিমাণে পানি পান করতে এবং অতিরিক্ত রোদ থেকে নিজেদের সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

আন্তর্জাতিক
Card Image

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন ১৬ লাখের বেশি হাজি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন ১৬ লাখের বেশি হাজি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] রিয়াদ, ২৭ মে – পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বুধবার মিনার জামারাত আল-আকাবায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো হাজি। ১০ জিলহজ বুধবার ফজরের নামাজ আদায় করে হাজিরা মুজদালিফা ত্যাগ করে মিনার দিকে রওনা হন।সেখানে পৌঁছে তারা বড় শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ রীতিটি পালন করেন। পরবর্তী ১১, ১২ ও ১৩ জিলহজ এই তিন দিন ধরে হাজিরা ধারাবাহিকভাবে ছোট, মেজ ও বড় তিনটি স্তম্ভেই পাথর নিক্ষেপ করবেন। এই শয়তানের প্রতীকী স্তম্ভে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর হাজিরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলেন।উল্লেখ্য যে,সোমবার থেকে শুরু হওয়া হজের আনুষ্ঠানিকতায় মঙ্গলবার আরাফাত ময়দানে সমবেত হয়েছিলেন ১৬ লাখেরও বেশি মুসল্লি। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা বিরাজ করলেও এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৫ লক্ষাধিক আন্তর্জাতিক মুসল্লি হজ পালন করতে মক্কায় সমবেত হয়েছেন।ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হিসেবে সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের জন্য জীবনে অন্তত একবার হজ পালন করা বাধ্যতামূলক। এদিকে মক্কায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় হাজিদের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ হাজিদের প্রচুর পরিমাণে পানি পান করতে এবং অতিরিক্ত রোদ থেকে নিজেদের সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছে। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×