রাজশাহী, ০৪ সেপ্টেম্বর – মোটরসাইকেলে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়
নিহত শিক্ষার্থীর নাম মো. ইফতেখারুল ইসলাম। তার বাসা ঢাকার নিউমার্কেট এলাকায়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ইফতেখারুল তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে বিনোদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা ইউটার্ন নেওয়ার সময় ব্রেকফেল করে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ইফতেখারুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ মর্গে পাঠানো হয়।
দুর্ঘটনার জন্য রিকশাচালকের বেপরোয়া চালানোকে দায়ী করে এক প্রত্যক্ষদর্শী বলেন, ইংরেজি বিভাগের যে ভাইটি মারা গেলেন এর সম্পূর্ণ দোষ রিকশাচালকের। উনি সোজা বিনোদপুর গেটের দিকে মোটরসাইকেলে করে আসছিলেন। ঠিক তখনই রিকশাটা হুট করে উল্টো দিকে ঘুরিয়ে নেয় যার কারণে এই দুর্ঘটনা ঘটলো এবং এই অকাল মৃত্যু হলো। সরকারের কাছে দাবি রিকশাচালকদের বেপরোয়া চলাচল বন্ধে ব্যবস্থা নিন।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০৪ সেপ্টেম্বর ২০২৫




মন্তব্য করুন