হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

মোহাম্মদপুরে লুট হওয়া অস্ত্রসহ ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৫ সেপ্টেম্বর – রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

গ্রেপ্তারকৃতদের নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে ‎মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন

বিয়ের পাত্র চেয়ে গুগল ফর্মে পোস্ট!: ২৪১ আবেদন ও দেড় হাজার মেসেজে তোলপাড়

গ্রেপ্তার হওয়া চারজন হলেন- সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।

বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

মোহাম্মদপুরে লুট হওয়া অস্ত্রসহ ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

মোহাম্মদপুরে লুট হওয়া অস্ত্রসহ ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ সেপ্টেম্বর – রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া শটগান, গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই অভিযানে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্যাং গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।গ্রেপ্তারকৃতদের নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) দিনভর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এর আগে ‎মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া চারজন হলেন- সজিব (২৮), ইমরান হোসেন (২৯), সাদ্দাম (২৯) ও রাজু (২৫)।বিষয়টি নিশ্চিত করে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, মোহাম্মদপুর থেকে গ্যাং সদস্যদের গ্রেপ্তারের পর নবোদয় হাউজিং এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদপুর থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি চারটি ককটেল ও ধারালো অস্ত্রও জব্দ করা হয়। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।সূত্র: আরটিভি নিউজএনএন/ ২৫ সেপ্টেম্বর ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×