হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রংপুরে জাপার ভরাডুবি লাঙলের ‘জানাজা’র ছবি ভাইরাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন


রংপুর, ১৩ ফেব্রুয়ারি – জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত রংপুরে এবার দলটির চরম রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। এবারের নির্বাচনে একটি আসনও ধরে রাখতে পারেনি দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও কোথাও জয়ের দেখা পাননি লাঙল প্রতীকের প্রার্থীরা।

দলটির প্রতিষ্ঠার চার দশকের ইতিহাসে এমন নজিরবিহীন ভরাডুবির মুখে আগে কখনো পড়তে হয়নি জাতীয় পার্টিকে। লাঙলের এই ব্যাপক পরাজয়ে রংপুরে সাধারণ মানুষের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই রংপুরজুড়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় একটি লাঙল সামনে রেখে কয়েকজন ব্যক্তি প্রতীকী জানাজা পড়ছেন। ছবিটি শেয়ার করে বিভিন্ন ফেসবুক পেজে লেখা হচ্ছে যে রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজা সম্পন্ন হলো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে তৃতীয় স্থান অধিকার করেছেন।

আরও পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার পরিকল্পনায় নতুন তোলপাড়: রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন

একইভাবে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা ১ আসনে তৃতীয় হয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পৈতৃক নিবাস রংপুরে হওয়ায় এ অঞ্চলটি বরাবরই লাঙলের শক্ত ঘাঁটি বা ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল। তবে এবার সেই ঐতিহ্যের দুর্গ ভেঙে সেখানে জয়লাভ করেছে জামায়াত।

এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

জাতীয়
Card Image

রংপুরে জাপার ভরাডুবি লাঙলের ‘জানাজা’র ছবি ভাইরাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রংপুরে জাপার ভরাডুবি লাঙলের ‘জানাজা’র ছবি ভাইরাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
Print Image
[ad_1] রংপুর, ১৩ ফেব্রুয়ারি – জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত রংপুরে এবার দলটির চরম রাজনৈতিক বিপর্যয় ঘটেছে। এবারের নির্বাচনে একটি আসনও ধরে রাখতে পারেনি দলটি। সারা দেশে ১৯৬টি আসনে প্রার্থী দিয়েও কোথাও জয়ের দেখা পাননি লাঙল প্রতীকের প্রার্থীরা।দলটির প্রতিষ্ঠার চার দশকের ইতিহাসে এমন নজিরবিহীন ভরাডুবির মুখে আগে কখনো পড়তে হয়নি জাতীয় পার্টিকে। লাঙলের এই ব্যাপক পরাজয়ে রংপুরে সাধারণ মানুষের মধ্যে নানামুখী প্রতিক্রিয়া শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। এর মধ্যেই রংপুরজুড়ে একটি ছবি ছড়িয়ে পড়েছে যা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় একটি লাঙল সামনে রেখে কয়েকজন ব্যক্তি প্রতীকী জানাজা পড়ছেন। ছবিটি শেয়ার করে বিভিন্ন ফেসবুক পেজে লেখা হচ্ছে যে রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙলের জানাজা সম্পন্ন হলো। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর ৩ আসনে তৃতীয় স্থান অধিকার করেছেন।একইভাবে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা ১ আসনে তৃতীয় হয়েছেন। দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের পৈতৃক নিবাস রংপুরে হওয়ায় এ অঞ্চলটি বরাবরই লাঙলের শক্ত ঘাঁটি বা ভোটব্যাংক হিসেবে পরিচিত ছিল। তবে এবার সেই ঐতিহ্যের দুর্গ ভেঙে সেখানে জয়লাভ করেছে জামায়াত।এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×