হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরে এমপির বাজার মনিটরিং

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ অপরাহ্ন


মাদারীপুর, ২৪ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরাসরি বাজার মনিটরিং করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহানদার আলী জাহান। মঙ্গলবার সকালে তিনি মাদারীপুর পৌর শহরের ইটেরপুল বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি কাঁচাবাজার ও মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন।

এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতির খোঁজ নেন। বাজার পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতি লক্ষ্য করেন এবং দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন।

আরও পড়ুন

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ

প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ র‍্যাব ও পুলিশ সদস্যরা। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরে এমপির বাজার মনিটরিং

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাদারীপুরে এমপির বাজার মনিটরিং

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মাদারীপুর, ২৪ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরাসরি বাজার মনিটরিং করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা জাহানদার আলী জাহান। মঙ্গলবার সকালে তিনি মাদারীপুর পৌর শহরের ইটেরপুল বাজার পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি কাঁচাবাজার ও মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন।এ সময় তিনি ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতির খোঁজ নেন। বাজার পরিদর্শন শেষে এমপি জাহানদার আলী জাহান বাজার ব্যবস্থাপনায় কিছু অসংগতি ও পরিচ্ছন্নতার ঘাটতি লক্ষ্য করেন এবং দ্রুত তা সমাধানের নির্দেশ দেন। তিনি বলেন, বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং প্রয়োজন।প্রতিটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানাতে হবে এবং সেই তালিকা অনুযায়ী বিক্রি নিশ্চিত করতে হবে। রমজানে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান তিনি। অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ র‍্যাব ও পুলিশ সদস্যরা। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×