হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে চার ছিনতাইকারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২১ আগস্ট ২০২৪, ০২:২১ অপরাহ্ন

কক্সবাজার শহরের মোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বীচ সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা, উদ্ধার করা হয় মোবাইল ফোন।

আটককৃতরা হলো- মোঃ ওসমান গণি (১৮), মোঃ মোবারক মনু (১৯), মোঃ সোহেল (১৮), মোঃ হোছাইন (১৫)।

ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, কুমিল্লা হতে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক মোঃ ফাহিম ইসলামকে গত ২০ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও এক ছিনতাইকারীকে জনতা আটক করে টহলরত সেনা সদস্যদের কাছে সোপর্দ করে। এরপর সেনা সদস্যরা আটক ছিনতাইকারীকে ট্যুরিস্ট পুলিশে কাছে হস্তান্তর করে।

পরবর্তীতে আটক ছিনতাইকারীর দেয়া তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে বাকী তিনজনকে আটক করে।

আরও পড়ুন

কানাডার নতুন বাজেটে কার ভাগ্যে কতটা প্রাপ্তি

ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত ছিনতাইকারীদের আদালতে সোপর্দ করা হবে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে চার ছিনতাইকারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে চার ছিনতাইকারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট ২০২৪, ০২:২১ অপরাহ্ন
Print Image
কক্সবাজার শহরের মোটেল-মোটেল জোনের কলাতলী প্যাসিফিক বীচ সংলগ্ন এলাকা থেকে চার ছিনতাইকারীকে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত ছোরা, উদ্ধার করা হয় মোবাইল ফোন। আটককৃতরা হলো- মোঃ ওসমান গণি (১৮), মোঃ মোবারক মনু (১৯), মোঃ সোহেল (১৮), মোঃ হোছাইন (১৫)। ট্যুরিস্ট পুলিশ সুত্রে জানা গেছে, কুমিল্লা হতে কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটক মোঃ ফাহিম ইসলামকে গত ২০ আগস্ট দিবাগত রাত পৌনে ২টার দিকে চারজন ছিনতাইকারী গতিরোধ করে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় তাকে রক্তাক্ত জখম করে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও এক ছিনতাইকারীকে জনতা আটক করে টহলরত সেনা সদস্যদের কাছে সোপর্দ করে। এরপর সেনা সদস্যরা আটক ছিনতাইকারীকে ট্যুরিস্ট পুলিশে কাছে হস্তান্তর করে। পরবর্তীতে আটক ছিনতাইকারীর দেয়া তথ্যের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহযোগিতায় শহরের বিভিন্ন এলাকা থেকে বাকী তিনজনকে আটক করে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন। আটককৃত ছিনতাইকারীদের আদালতে সোপর্দ করা হবে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×